হোম > খেলা > ফুটবল

সমালোচনার জবাব সবসময় এভাবেই দিতে হয়, বলছেন রোনালদো

ক্রীড়া ডেস্ক    

রোনালদোর গোলে ফিরেছেন। ছবি:এএফপি

প্রথম ম্যাচের পর যারা তাঁর ক্যারিয়ারের শেষ দেখে ফেলেছিলেন, তাঁদের জন্য মাঠেই তৈরি করে রেখেছিলেন জবাব। ২০২৬ বিশ্বকাপে উজবেকিস্তানের বিপক্ষে জোড়া গোল করে দলকে ৫-০ ব্যবধানের বড় জয় এনে দেওয়ার পর সমালোচকদের এক হাত নিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। ম্যাচ শেষ হতেই মাঠের ভেতরের ক্যামেরার সামনে দাঁড়িয়ে তিনি চিৎকার করে বলে ওঠেন, ‘আই অ্যাম ব্যাক’ (আমি ফিরে এসেছি)।

পরে ‘স্পোর্ট টিভি’র মুখোমুখি হয়ে মাঠের সেই তাৎক্ষণিক প্রতিক্রিয়ার ব্যাখ্যায় রোনালদো স্পষ্ট ভাষায় বলেন, ‘যাতে তারা ভুলে না যায়।’ প্রথম ম্যাচের ড্রয়ের পর ধেয়ে আসা তীব্র সমালোচনার এটিই সবচেয়ে মোক্ষম জবাব কি না—এমন প্রশ্নের উত্তরে ৪১ বছর বয়সী এইতারকা তাঁর চিরচেনা সংক্ষিপ্ত ভঙ্গিতে এক শব্দে বলেন, ‘সব সময়ই!’

গেল এক সপ্তাহে তাঁর একাদশে থাকা এবং ফর্ম নিয়ে চারপাশ থেকে ধেয়ে আসছিল একের পর এক কটাক্ষ। সেই মানসিক চাপ ও কঠিন পরিস্থিতি নিয়ে রোনালদো অকপটে স্বীকার করেন, "এটি একটি কঠিন সপ্তাহ ছিল, একটি অন্ধকার সপ্তাহ। মনে হচ্ছিল যেন আমি ইতিমধ্যেই ফুটবল থেকে অবসর নিয়ে ফেলেছি; কিন্তু বরাবরের মতোই আমি হাল ছাড়িনি, কারণ আমি কঠোর পরিশ্রমে বিশ্বাস করি। এটা বেশ কঠিন ছিল, আমাকে তা স্বীকার করতেই হবে, তবে আমরা ফিরে এসেছি।"

ফুটবল ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে টানা ছয়টি ভিন্ন বিশ্বকাপে গোল করার নজির গড়েছেন রোনালদো। একই সঙ্গে কিংবদন্তি ইউসেবিউকে ছাড়িয়ে বিশ্বকাপে পর্তুগালের সর্বকালের একক সর্বোচ্চ ১০ গোলের মালিক এখন তিনি। সমালোচনার তিরে বিদ্ধ হয়েও যে তিনি ফুরিয়ে যাননি, হিউস্টনের মাঠে আরও একবার তা প্রমাণ করলেন।

ইংল্যান্ডকে রুখে দিল ঘানা

সাংবাদিক মেসির নাম নিতেই বিরক্ত রোনালদো

বিশ্বকাপের মাঝেই মা হারালেন ফ্রান্স কোচ

নেইমারের ফেরার ম্যাচে অন্য তাড়া

জমে উঠেছে গোল্ডেন বুটের লড়াই

এমবাপ্পের ছোঁয়ায় উড়ছে ফ্রান্স

অন্ধকার সময় দেখে রোনালদোর মনে হয়েছিল, ‘অবসর নিয়ে ফেলেছি’

রোনালদোর জোড়ায় পর্তুগালের দাপট দেখানোয় জয়

জোড়া গোলে রোনালদোর জোড়া রেকর্ড

টানা ৬ বিশ্বকাপে গোল করে রোনালদোর নতুন ইতিহাস