হোম > খেলা > ফুটবল

আর্জেন্টিনার জন্য চিন্তা হচ্ছিল, ফিফা সভাপতির বক্তব্য ভাইরাল

ক্রীড়া ডেস্ক    

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। আর্জেন্টিনাকে নিয়ে একটি বক্তব্য দিয়ে আলোচনায় এসেছেন তিনি। ছবি: সংগৃহীত

বিশ্বকাপের সেরা বত্রিশে আর্জেন্টিনার নাটকীয় জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন আলোচনার জন্ম দিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ম্যাচ-পরবর্তী এক সাক্ষাৎকারে বক্তব্য দিতে গিয়ে একটি বাক্য শুরু করলেও মাঝপথে তা সংশোধন করেন তিনি। আর সেটিকেই ঘিরে শুরু হয়েছে নানা জল্পনাকল্পনা।

শুক্রবার মায়ামিতে কেপ ভার্দেকে অতিরিক্ত সময়ের গোলে ৩-২ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করে আর্জেন্টিনা। ম্যাচ শেষে স্টেডিয়াম ছাড়ার সময় আর্জেন্টিনার সম্প্রচারমাধ্যম ডি-স্পোর্টসকে সাক্ষাৎকার দেন ইনফান্তিনো।

সেখানে ফিফা সভাপতি বলেন, ‘আর্জেন্টিনাকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আর্জেন্টিনার এই কঠিন লড়াই দেখে আমি নিজেও চিন্তিত ছিলাম।’ এরপর থেমে দ্রুত নিজেকে সামলে নেন ইনফান্তিনো। এরপর তিনি আবারও বলা শুরু করেন, ‘না, মানে...আমি আসলে বলতে চাচ্ছিলাম, ফিফা সভাপতি হিসেবে আমি সম্পূর্ণ নিরপেক্ষ। আমি তো দুই দলের চমৎকার ফুটবল উপভোগ করছিলাম।’

ইনফান্তিনোর এই বক্তব্যের একটি অংশ দ্রুতই ভাইরাল হয়ে যায়। অনেক সমর্থকের ধারণা, তিনি প্রথমে বলতে চেয়েছিলেন, আর্জেন্টিনার জন্যই তিনি উদ্বিগ্ন ছিলেন বা তাঁদের পক্ষেই ছিলেন। তবে মাঝপথে নিজের বক্তব্য বদলে নিরপেক্ষ দর্শকদের প্রসঙ্গ টেনে আনেন।

এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় নানা প্রতিক্রিয়া। ইনফান্তিনোকে নিয়ে তৈরি হয় অসংখ্য মিম। কোথাও তাঁকে লিওনেল মেসির সঙ্গে আলিঙ্গন করতে দেখা যায়, আবার কোথাও আর্জেন্টিনার জার্সি পরা তাঁর ছবি ছড়িয়ে পড়ে।

এদিকে মাঠের লড়াইও ছিল রোমাঞ্চে ভরপুর। নির্ধারিত ৯০ মিনিটে ১-১ সমতায় শেষ হওয়া ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে আরও তিনটি গোল হয়। অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে আত্মঘাতী গোলে জয় নিশ্চিত হয় বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের।

এই জয়ে বিশ্বকাপের শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। কোয়ার্টার ফাইনালের মিশনে ৭ জুলাই রাত ১০টায় আটালান্টা স্টেডিয়ামে মিসরের বিপক্ষে খেলতে নামবে লিওনেল স্কালোনির শিষ্যরা।

কষ্টের জয়ে শেষ ষোলোয় মেসিদের আর্জেন্টিনা

দুঃসংবাদ পেল ফ্রান্স

কেপ ভার্দের বিপক্ষে ওই উদ্‌যাপনের ব্যাখ্যা দিলেন মেসি

শেষ ষোলোর লড়াইয়ের আগে বিপাকে ইংল্যান্ড

আর্জেন্টিনার বিপক্ষে এক ড্রিবলেই রোনালদোকে ছাড়িয়ে গেলেন ভোজিনিয়া

মিসর ম্যাচের আগে একটা ‘ঘাটতি’ নিয়ে চিন্তায় আর্জেন্টিনার কোচ

ব্রাজিলের কোচ বললেন, আমাকে বিচার করার যোগ্যতা কারও নেই

নরওয়ে ম্যাচের আগে ধাক্কা খেল ব্রাজিল

অথচ ফুটবলটাই ছাড়তে চেয়েছিলেন আর্জেন্টিনার জয়ের নায়ক

ফ্রান্সের সামনে জায়ান্ট কিলার প্যারাগুয়ে