হোম > খেলা > ফুটবল

বৃষ্টি উপেক্ষা করে টিকিটের দাবিতে রাতভর বাফুফেতে সমর্থকদের অবস্থান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বৃষ্টি উপেক্ষা করে গভীর রাতে বাফুফে ভবনের সামনে অবস্থানরত আল্ট্রাসের সদস্যরা। ছবি: সংগৃহীত

বিকেল গড়িয়ে সন্ধ্যা, এরপর রাত। বৃষ্টি উপেক্ষা করেও টিকিটের দাবিতে বাফুফে ভবনের সামনে অবস্থান করছে দেশের অন্যতম বড় সমর্থকগোষ্ঠী বাংলাদেশ ফুটবল আল্ট্রাস। দাবি আদায় না হওয়ার আগপর্যন্ত অটল থাকছে তারা।

বাফুফে ভবনের মূল ফটকে বিকেলেই হাজির হন আল্ট্রাসের ১৮-২০ জন সদস্য। তাঁদের কারও কারও হাতে প্ল্যাকার্ডে লেখা—‘টিকিট চাই বাফুফে’, ‘টিকিট কোথায়’, ‘নো আলট্রাস, নো ফুটবল।’

প্রায় মাসখানেক আগে টিকিট কেনার জন্য বাফুফেকে চিঠি পাঠালেও কোনো নিশ্চয়তা পায়নি আল্ট্রাস। ১০ জুন সিঙ্গাপুর ম্যাচ ঘিরে তাদের চাওয়া ছিল ৩ হাজার টিকিট। কিন্তু বাফুফে ১০০ টিকিট দিতে সম্মত হতো। তবে গতকাল বাফুফের কাছ থেকে ইতিবাচক বার্তা পেয়েছে আল্ট্রাস। তবে দাবি পুরোপুরি আদায় না হওয়ার আগপর্যন্ত বাফুফে ভবন ছাড়তে রাজি নয় তারা। আল্ট্রাসের সদস্য ইয়াসিন মোল্লা বলেন, ‘বাফুফে থেকে আমাদের ম্যাচ নিবন্ধনের তালিকা চাওয়া হয়েছে। আমরা সেটি দিয়েছি। তারা আমাদের ইতিবাচক থাকার বার্তা দিয়েছে। কিন্তু সেই ইতিবাচক বার্তা এর আগেও আমরা পেয়েছি, নিশ্চয়তা পাইনি। আমরা নিশ্চয়তা না পাওয়া ছাড়া নড়ব না।’

সাধারণ দর্শকদের জন্য অনলাইনে ১৮ হাজার টিকিট ছেড়েছিল বাফুফে। কিন্তু আল্ট্রাস বাফুফে থেকে আলাদাভাবে টিকিট চেয়েছিল। সে জন্য অনলাইনে কেনার চেষ্টা করেনি তারা। সেভ বাংলাদেশ ফুটবলসহ আরও কয়েকটি সমর্থক গ্রুপও টিকিটের জন্য হাহাকার করছে।

বিশ্বকাপের সময় ইনজেকশন নিয়ে খেলেছিলাম, দাবি আর্জেন্টিনার অধিনায়কের

‘বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনাকে নিয়ে আজেবাজে খবর ছড়ানো হয়েছে’

৬৬ বছরে যা হয়নি, গত রাতে ঘটল এমন অঘটন

এমবাপ্পের ‘রসিকতায়’ খেপেছে চীন, খেলা সম্প্রচার বন্ধ

সাফের টিকিট পাবেন কোথায়, দাম কত

মেসির সঙ্গে এমন ঘটনা এবারই প্রথম নয়, এর আগে কতবার ঘটেছিল

ব্যালন ডি’অর জিতে হ্যারি কেইনের বিশেষ বার্তা

মেসি কেন যাননি ব্যালন ডি’অরে

হ্যারি কেইনসহ ব্যালন ডি’অরে কে কী পুরস্কার জিতলেন

ব্যালন ডি’অরের আগমুহূর্তে কী সিদ্ধান্ত নিলেন এমবাপ্পে