হোম > খেলা > ফুটবল

কোলম্যানের নিয়োগ নিয়ে ধোঁয়াশা, বাংলাদেশের কোচ হবেন তো

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

কোলম্যানের সঙ্গে এখনো সমঝোতায় পৌঁছায়নি বাফুফে। ছবি: সংগৃহীত

জাতীয় দলের কোচ হওয়ার দৌড়ে এগিয়ে আছেন ক্রিস কোলম্যান। কিন্তু ওয়েলসের এই কোচের সঙ্গে এখনো চুক্তি সম্পন্ন করেনি বাফুফে। নিয়োগ নিয়েও রয়েছে ধোঁয়াশা। কোলম্যানের এজেন্টের সঙ্গে সমঝোতায় আসতে পারেনি বাফুফে। তাই হাই প্রোফাইল এই কোচের হাত ফসকে যাওয়ার শঙ্কাও রয়েছে।

কোচের পারিশ্রমিক নিয়ে কিছুটা দুশ্চিন্তা থাকলেও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। তারপরও বিলম্ব হচ্ছে কোচ নিয়োগে।

আজ জাতীয় স্টেডিয়ামে জাতীয় অ্যাথলেটিকসের উদ্বোধনে এসে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, ‘বাফুফে সভাপতির সঙ্গে কথা বলে শুনলাম, কোলম্যানের এজেন্টের সঙ্গে হয়তো এখনো পর্যন্ত তাদের বোঝাপড়াটা শেষ হয়নি। সেটা শেষ না হওয়া পর্যন্ত আসলে আমাদের আরেকটু অপেক্ষা করতে হবে যে কোলম্যানকে শেষ পর্যন্ত আমরা পাব কিনা। আর যদি না পাই, তাহলে আমাদের সেকেন্ড যে চয়েস আছে তাঁকে আমরা নিশ্চিত করার জন্য ইতিমধ্যে নির্দেশনা দেওয়া রয়েছে, ইতিমধ্যেই সে বিষয়গুলি নিয়ে আলোচনা চলছে।’

বাফুফের সংক্ষিপ্ত তালিকায় কোলম্যান ছাড়াও রয়েছেন জার্মানি বার্নড স্টর্ক ও টমাস ডুলি।

মোহামেডানের ৯০ বছর পূর্তি উদ্‌যাপনে বিশেষ পরিকল্পনা

তারকা ফুটবলারকে বাদ দিয়ে বিশ্বকাপের দল ঘোষণা ইরানের

রিয়ালের সাবেক কোচকে এবার নিল চেলসি

ওয়েম্বলি যেন চেলসির জন্য বেদনার কাব্য

ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণায় থাকছেন ৭০০ সাংবাদিক

এবারও কাটল না ট্রফিখরা, কেঁদেই মাঠ ছাড়লেন রোনালদো

পরাশক্তি হতে চায় নরওয়ে

জীবিকার তাগিদে হতে চেয়েছিলেন ফায়ার ফাইটার, এখন তিনি বিশ্বকাপে

যৌন নিপীড়নের অভিযোগে বিশ্বকাপে কপাল পুড়ল রেফারির

বার্সা ছাড়ছেন লেভানদোভস্কি