হোম > খেলা > ফুটবল

বিয়েতে গিয়ে খোয়ালেন পাসপোর্ট, বিশ্বকাপের আগে বিপাকে সৌদি ডিফেন্ডার

ক্রীড়া ডেস্ক    

পাসপোর্ট হারিয়েছেন সৌদ আব্দুলহামিদ। ছবি: সংগৃহীত

আমস্টারডামে বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়ে বিপদে পড়লেন সৌদি আরবের ডিফেন্ডার সৌ আবদুলহামিদ। সেখানে তাঁর গাড়ি ভেঙে পাসপোর্টসহ মূল্যবান জিনিসপত্র চুরি হয়ে যাওয়ায় নির্ধারিত সময়ে বিশ্বকাপের ক্যাম্পে যোগ দিতে পারছেন না তিনি।

সোমবার সৌদি আরব ফুটবল ফেডারেশন (এসএএফএফ) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। এসএএফএফ জানিয়েছে, ‘জাতীয় দলের প্রশিক্ষণ শিবিরে সৌদ আবদুলহামিদের বিলম্বিত আগমন সম্পর্কে একটি আনুষ্ঠানিক আপডেট দিতে চাই আমরা। ফিফা বিশ্বকাপ ২০২৬-এর আগে চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি চলছে। আমস্টারডামে বিয়ের অনুষ্ঠানে পরিবারের সঙ্গে থাকাকালীন তাঁর ব্যক্তিগত গাড়িতে চুরির ঘটনা ঘটে। এতে পাসপোর্টসহ ব্যক্তিগত জিনিসপত্র হারিয়ে যায়। ফলে নির্ধারিত সময়ে রিয়াদে ফেরা সম্ভব হয়নি তাঁর পক্ষে।’

ফেডারেশন আরও জানিয়েছে, আব্দুলহামিদের দ্রুত দলে ফেরার ব্যবস্থা করতে ক্রীড়া মন্ত্রণালয় এবং নেদারল্যান্ডসে সৌদি দূতাবাসের সঙ্গে সমন্বয় করা হচ্ছে। জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ভ্রমণ কাগজপত্র তৈরির কাজও চলছে, যাতে তিনি দ্রুত দলের সঙ্গে যোগ দিতে পারেন।

ফরাসি ক্লাব লেসে ধারে খেলা এই ডিফেন্ডার মূলত ইতালির এএস রোমার খেলোয়াড়। নবনিযুক্ত কোচ ইয়োর্গিওস দোনিসের ৩০ জনের প্রাথমিক দলে তাঁর নাম রয়েছে। সৌদি দল যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও টেক্সাসে অনুশীলন শুরু করেছে। সেখানে ইকুয়েডর, পুয়ের্তো রিকো ও সেনেগালের বিপক্ষে প্রস্তুতি ম্যাচও খেলবে তারা।

বিশ্বকাপে সৌদি আরব ‘এইচ’ গ্রুপে স্পেন, উরুগুয়ে ও কেপ ভার্দের মুখোমুখি হবে। বিশ্বকাপের আগে এমন অপ্রীতিকর পরিস্থিতিতে পড়লেও আবদুলহামিদ যথাসময়ে দলের সঙ্গে যোগ দিতে পারবেন বলেই আশা করছে ফেডারেশন।

হামজার পর প্রিমিয়ার লিগের ক্লাবের আরেক ফুটবলারকে পাচ্ছে বাংলাদেশ

‘আর্জেন্টিনা সব সময় চ্যাম্পিয়ন হতে চায়, আলাদা কোনো লক্ষ্য থাকে না’

অতিরিক্ত চাপে ক্লান্ত মেসির পেশি

বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনার ঘাঁটি কোথায়, কী কী সুবিধা আছে সেখানে

বাংলাদেশ ম্যাচের আগে ভারতের কাছে উড়ে গেল মালদ্বীপ

প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে যাচ্ছেন ইয়ামাল, স্পেনের বিশ্বকাপ দলে আছেন কারা

যেদিন পড়বে না মোর পায়ের চিহ্ন অ্যানফিল্ডে

সান মারিনোতে হামজা-জামালদের প্রত্যাশা অনেক বেশি

ইতিহাস গড়ে চ্যাম্পিয়নস লিগে কোমো, আর কারা খেলবে এই টুর্নামেন্টে

১৬ কোটিতে বিক্রি রোনালদোর কার্ড, তবু শীর্ষে মেসি