হোম > খেলা > ফুটবল

এরিকসেন জানালেন, তিনি ভালো আছেন

ঢাকা: দুই দিন আগে অসুস্থ ক্রিস্টিয়ান এরিকসেনের জন্য প্রার্থনায় বসেছিল ফুটবল বিশ্ব। সবার তখন একটাই চাওয়া, দ্রুত সুস্থ হয়ে ফিরে আসুন এরিকসেন। অসুস্থ হওয়ার কিছু সময় পর তাঁর স্থিতিশীল অবস্থার কথা জানায় উয়েফা। এবার এরিকসেন নিজেই জানালেন, তিনি ভালো আছেন।

হাসপাতালের বিছানায় শুয়ে হাসিমুখে থাম্বস আপ দেখিয়ে সেলফি তোলেন এই ডেনিশ মিডফিল্ডার। সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘যারা আমার খোঁজ খবর নিয়েছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের এমন ভালোবাসা পাওয়া আমি ও আমার পরিবারের জন্য অনেক বড় পাওয়া। যদিও কয়েক দিন হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে, তাও আমি এখন ভালো আছি। আশা করি, টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো খেলতে পারব।’

শনিবার কোপেনহেগেনে ডেনমার্ক-ফিনল্যান্ড ম্যাচে হঠাৎই অচেতন হয়ে পড়েন এরিকসেন। তারপর মাঠে প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত তাঁকে নেওয়া হয় হাসপাতালে। এরিকসেনের অসুস্থতায় সেদিন ২ দুই ঘণ্টা স্থগিত ছিল খেলা। ম্যাচে ডেনমার্ককে ১–০ গোলে হারায় ফিনল্যান্ড।

‘সিঙ্গাপুর-ভিয়েতনামকে হারাতে পারলে তা বাংলাদেশের জন্য গুড স্টেটমেন্ট’

কোরিয়াকে বিধ্বস্ত করে ফাইনালে অস্ট্রেলিয়াকে পেল জাপান

কেন কান্নার ‘অভিনয়’ করলেন ভিনি

বিশ্বকাপ সামনে রেখে ফিফা-ইউটিউবের ঐতিহাসিক চুক্তি

পরীক্ষায় পাস করতে পারবে তো লিভারপুল

সেনেগালের শিরোপা পেল মরক্কো, ফুটবল দুনিয়ায় তোলপাড়

রিয়াল পেরেছে, বার্সা পারবে তো

আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল, চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নিয়ে গার্দিওলা

সিঙ্গাপুরকে হারিয়ে সমর্থকদের ঈদের আনন্দ বাড়াতে চায় বাংলাদেশ

আমি আর চুপ করে থাকতে পারছি না: নেইমার