হোম > খেলা > ফুটবল

আবারও ঢাকায় আসার বার্তা দিলেন ফিফা সভাপতি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকায় এসেছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: বাফুফে

এবারের ঢাকা সফর ছিল কেবল যাত্রাবিরতি। তবে বাংলাদেশে আবারও ফিরতে চান ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। দেশের ফুটবলের উন্নয়নে প্রশিক্ষণকেন্দ্র ও একাডেমি গড়ে তোলাসহ কয়েকটি প্রকল্প নিয়ে তাঁর সঙ্গে আলোচনা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

আজ রোববার মরক্কো থেকে ভুটান যাওয়ার পথে ঢাকায় যাত্রাবিরতি করেন ইনফান্তিনো। বিমানবন্দরে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ও ফেডারেশনের সহসভাপতিরা। সেখানেই বাংলাদেশের ফুটবলের উন্নয়ন পরিকল্পনা ও ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে কথা হয়।

বাংলাদেশে আবারও আসার বিষয়ে ইনফান্তিনো বলেছেন, ‘এবার এটি শুধুই একটি সংক্ষিপ্ত সফর ছিল, তবে খুব শিগগিরই আমাকে ফিরে আসতে হবে—এ বিষয়টি নিয়ে আমরা বাফুফে সভাপতির সঙ্গে আলোচনা করছি। দক্ষিণাঞ্চলে একটি প্রশিক্ষণ কেন্দ্র ও একাডেমি তৈরির এবং দেশের অন্যান্য অংশেও বেশ কিছু দুর্দান্ত প্রকল্প রয়েছে।’

ফিফা সভাপতি আরও বলেন, ‘আর আপনারা তো জানেনই, এটি একটি বড় দেশ এবং ফুটবলের দেশ। আমি অবশ্যই ফিরে আসব। খুব শিগগিরই আসার সম্ভাব্য দিনক্ষণ নিয়ে আমরা ইতোমধ্যে আলোচনা করছি। একসঙ্গে ফুটবলে আরও বড় প্রভাব ফেলতে আবারও ফিরে আসব।’

বাফুফে সভাপতি তাবিথ আউয়াল জানিয়েছেন, জাতীয় টেকনিক্যাল সেন্টার নির্মাণ, সিলেটে হাইব্রিড পিচ স্থাপন এবং ফেডারেশনের ব্যবস্থাপনায় থাকা দুটি স্টেডিয়ামের সংস্কারকাজ শুরু হলে ফিফা সভাপতিকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হবে। তবে তাঁর পরবর্তী বাংলাদেশ সফরের দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি।

ফিফা সভাপতিকে বাংলাদেশ ফুটবল নিয়ে কী বলেছে বাফুফে

হঠাৎ ঢাকায় ফিফা সভাপতি

গার্দিওলা যা পারেননি, তাই করে দেখালেন মারেসকা

মাথায় ভয়াবহ আঘাত, হাসপাতালে আর্জেন্টাইন গোলরক্ষক

‘ভিনির জায়গায় আমি থাকলে রিয়ালই ছেড়ে দিতাম’

সাফে ভারতের খেলা নিয়ে ধোঁয়াশা

আর্ট ডিলার থেকে আলোচিত কোচ

হঠাৎ কেন স্পেনে যাচ্ছেন মেসি

ফুটবলে এবার ইলেকট্রনিক কার্ড

অবশেষে জানা গেল মেসিবিহীন আর্জেন্টিনার ম্যাচের সূচি