হোম > খেলা > ফুটবল

আর্জেন্টিনা-ফ্রান্স ফাইনালের সেই রেফারির সঙ্গে এবারও লেগে গেল মেসির

ক্রীড়া ডেস্ক    

৩৮তম জন্মদিনের দিন লিওনেল মেসি হলুদ কার্ড পেয়েছেন রেফারির কাছ থেকে। ছবি: সংগৃহীত

৩৮তম জন্মদিনটা লিওনেল মেসির জন্য ছিল ভুলে যাওয়ার মতোই। নিজের ছায়া হয়ে থাকা মেসি বাংলাদেশ সময় আজ সকালে ক্লাব বিশ্বকাপের ম্যাচে কোনো অবদান রাখতে পারেননি। তাঁর দল ইন্টার মায়ামি পারেনি জয় নিয়ে মাঠ ছাড়তে। এমনকি তাঁকে কার্ডও দেখতে হয়েছে।

বাংলাদেশ সময় আজ সকালে ক্লাব বিশ্বকাপের ‘এ’ গ্রুপের ম্যাচে ইন্টার মায়ামি খেলেছে পালমেইরাসের বিপক্ষে। এই ম্যাচে রেফারির দায়িত্বে ছিলেন সায়মন মার্চিনিয়াক। ৪৫ মিনিটের পর অতিরিক্ত যোগ করা সময়ে বল নিয়ে যখন দৌড়াতে থাকেন পালমেইরাস মিডফিল্ডার রাফায়েল ভিগা। তখন তাঁর (ভিগা) কাছ থেকে বল কেড়ে নিতে যান মেসি। ভিগা পড়ে গেলে মেসিকে হলুদ কার্ড দেখান মার্চিনিয়াক। এভাবে হলুদ কার্ড পাওয়ায় মেসি যেমন হতভম্ব হয়েছেন, তেমনি তাঁর চোখেমুখে বিরক্তির ছাপ দেখা গেছে স্পষ্ট।

মেসি আজ হলুদ কার্ড পাওয়ার পর কাতার বিশ্বকাপের স্মৃতি মনে করিয়ে দিয়েছে ইএসপিএন এফসি। নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে ক্যাপশনে ইএসপিএন এফসি লিখেছে, ‘পালমেইরাসের কাউন্টার অ্যাটাকের সময় ট্যাকটিকাল ফাউলের কারণে মেসিকে হলুদ কার্ড দেখিয়েছেন সায়মন মার্চিনিয়াক। এই রেফারিই ২০২২ বিশ্বকাপ ফাইনালে রেফারির দায়িত্ব পালন করেছিলেন।’ ইএসপিএনের পোস্টে ওপরে রয়েছে কাতার বিশ্বকাপ ফাইনালের দুটি ছবি, যার মধ্যে একটিতে বোঝা গেছে, আড়াই বছর আগে ফাইনালে মার্চিনিয়াকের সিদ্ধান্তে মেসি খুশি হতে পারেননি। পাশের ছবিতে কিলিয়ান এমবাপ্পে, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারকে দেখা গেছে। নিচে ক্লাব বিশ্বকাপে আজ হলুদ কার্ড পাওয়ার পর মেসির হতাশার ছবি রয়েছে।

ইন্টার মায়ামি-পালমেইরাস ম্যাচে মার্চিনিয়াক আজ শুধু মেসিকেই হলুদ কার্ড দেখিয়েছেন। এই ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে। অন্যদিকে আড়াই বছর আগে লুসাইল আইকনিক স্টেডিয়ামে আর্জেন্টিনা-ফ্রান্স ফাইনালে ৮ হলুদ কার্ড দেখিয়েছিলেন মার্চিনিয়াক। ধ্রুপদী সেই ফাইনাল জিতে মেসি পেয়েছিলেন তাঁর পরম আরাধ্য বিশ্বকাপ। তখন আর্জেন্টিনার ৩৬ বছরের বিশ্বকাপখরা ঘুচে গিয়েছিল।

কাতার বিশ্বকাপ ফাইনালেও সায়মন মার্চিনিয়াকের সঙ্গে লেগে গিয়েছিল লিওনেল মেসির। ছবি: ফেসবুক

ইন্টার মায়ামি-পালমেইরাস ২-২ গোলে ড্র হওয়ায় ‘এ’ গ্রুপ থেকে শীর্ষ দল হিসেবে শেষ ষোলোয় উঠল পালমেইরাস। ৩ ম্যাচ শেষে পালমেইরাস, মায়ামি দুই দলেরই পয়েন্ট সমান ৫। কিন্তু গোল ব্যবধানে পালমেইরাস (‍+২) এগিয়ে থাকে মায়ামির (‍+১) চেয়ে। মায়ামি তাই গ্রুপ রানার্সআপ হিসেবে দ্বিতীয় রাউন্ডে উঠেছে।

আর্সেনালের হৃদয় ভেঙে আবারও চ্যাম্পিয়ন পিএসজি

গ্রুপসেরার লড়াইয়ে কাল ভারতের মুখোমুখি বাংলাদেশ

স্লটকে বরখাস্ত করেছে লিভারপুল

চার হাজার থেকে একলাফে ২৫ লাখ ফলোয়ার পেয়ে কী অনুভূতি তাঁর

বিশ্বকাপের সবচেয়ে দামি ফুটবলারের মূল্য ৫ হাজার কোটি টাকা, কে তিনি

সান মারিনোকে দেখাতে হবে কেন তারা সবার নিচে, বলছেন বাংলাদেশ কোচ

পিএসজির দ্বিতীয় নাকি আর্সেনালের প্রথম

‘পুরোনোদের ওপর অতিনির্ভরতাই আর্জেন্টিনার সম্ভাবনা শেষ করতে পারে’

’৯৮ বিশ্বকাপের রোমারিওর মতো অবস্থা হবে নেইমারের?

ষষ্ঠ বিশ্বকাপে মেসির সামনে অপেক্ষা করছে যেসব রেকর্ড