হোম > খেলা > ফুটবল

শেখ জামালের নতুন কোচ জুলফিকার মাহমুদ মিন্টু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পারিবারিক কারণ দেখিয়ে দেশে ফিরে গিয়েছিলেন। কিন্তু আর ফিরে আসেননি শেখ জামাল ধানমন্ডি ক্লাবের মেসিডোনিয়ান কোচ মারজার সেকুলোভস্কি। ক্লাবে আর ফেরা হবে না জেনে কোচ পদ থেকে নিজেকে সরিয়েও নিয়েছিলেন। তাঁর জায়গায় আজ নতুন কোচ হিসেবে শেখ জামাল নিয়োগ দিয়েছে জুলফিকার মাহমুদ মিন্টুকে।

ক্লাবের ফেসবুকে পেজে আজ দুপুর ২টার দিকে নতুন কোচ হিসেবে জুলফিকার মাহমুদের নিয়োগের কথা জানানো হয়েছে। তারও আগে বেলা ১১টা ৩৫ মিনিটের দিকে আরেক পোস্টে জানানো হয়, বড় পারিবারিক জটিলতার কারণে ক্লাবের প্রধান কোচ পদে ইস্তফা দিয়েছেন মারজান সেকুলোভস্কি। 

দেশে ফিরে যাওয়ায় বেশ কয়েক ম্যাচেই শেখ জামালের ডাগআউটে ছিলেন না সেকুলোভস্কি। তাঁর অনুপস্থিতিতে আপদকালীন দায়িত্ব পালন করেন তাঁরই সহকারী সাইফুর রহমান মনি।

১০ দলের বাংলাদেশ প্রিমিয়ার লিগে ভালো অবস্থানে নেই শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ৫ ম্যাচে ২ জয় ও ৩ হারে ৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের পঞ্চম অবস্থানে তারা। লিগে দলটির পরের ম্যাচ ৩ ফেব্রুয়ারি চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে। সেই ম্যাচে শেখ জামালের ডাগআউটে দেখা যাবে জুলফিকার মাহমুদকে। এএফসি প্রো লাইসেন্সধারী জুলফিকার মাহমুদ মিন্টু গত মৌসুমে কোচ ছিলেন শেখ রাসেল ক্রীড়াচক্রের।

সিয়াটলে হাসবে কে, যুক্তরাষ্ট্র না বেলজিয়াম

কোয়ার্টার ফাইনালে যেতে আর্জেন্টিনার নতুন কৌশল

ব্রাজিলের বিদায়ে বিশ্বকাপে নজিরবিহীন ঘটনা

‘সৃষ্টিকর্তার যা ইচ্ছা তা-ই হবে’

‘এটাই আমার শেষ বিশ্বকাপ হতে যাচ্ছে’

নেইমারের জন্য মন পুড়ছে মাশরাফির

ক্লাবহীন এক গোলরক্ষকের কাছেই হার মানল ব্রাজিল

নরওয়ের গোলরক্ষককে নেইমারের জবাব, ‘আমার সঙ্গে এসব চলবে না’

নাটকীয়তার পর মেক্সিকোকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড

ব্রাজিলের বিপক্ষে জোড়া গোল করে হালান্ড বললেন, সৃষ্টিকর্তার উপহার