হোম > খেলা > ফুটবল

রোনালদো কি আজ শুরুর একাদশে জায়গা পাবেন

ক্রীড়া ডেস্ক    

ডিআর কঙ্গোর বিপক্ষে হতাশ করেছেন সিআরসেভেন। ছবি: সংগৃহীত

ডিআর কঙ্গোর সঙ্গে ১-১ গোলে ড্র করে বিশ্বকাপ অভিযান শুরুর পর তুমুল সমালোচনার মুখে পর্তুগাল। দলের এমন পারফরম্যান্সে সবচেয়ে বেশি সমালোচনা হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে। ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ড এখন পর্তুগিজদের শুরুর একাদশে থাকার যোগ্য কি না, তা নিয়ে নতুন করে বিতর্ক চলছে ফুটবল আঙ্গিনায়।

ড্র হওয়া ম্যাচে হতাশ করেছেন রোনালদো। পুরো ৯০ মিনিট মাঠে থাকলেও কোনো গোল করতে পারেননি। উল্টো সহজ গোলের সুযোগ নষ্ট করা এবং মাত্র তিনটি শট নিয়ে কোনোটিই লক্ষ্যে রাখতে না পারার কারণে সমালোচনার মুখে পড়েন সিআরসেভেন। ‘কে’ গ্রুপে পর্তুগালের দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে অনেকেই তাই শুরুর একাদশে রোনালদোকে দেখছেন না। তবে অধিনায়ককে ঘিরে চলা সমালোচনার বিপরীতে অবস্থান নিয়েছেন পর্তুগাল কোচ রবার্তো মার্তিনেস। এখনো রোনালদোকে দলের সেরা তারকা মনে করেন তিনি। আল নাসর তারকাকে নিয়ে নিজের পরিকল্পনা যে পরিবর্তন করছেন না, তেমন ইঙ্গিতই দিলেন মার্তিনেস।

মার্তিনেস বলেন, ‘আমরা এমন একটা দল, যারা বল দখলে রাখতে পছন্দ করি। রক্ষণ সামলে দ্রুত প্রতিক্রিয়া দেখাই। দ্রুত প্রতি আক্রমণে যেতে চাই। এমন একটা খেলোয়াড় দলে দরকার, যার মুভমেন্টে জায়গা তৈরি হবে। রোনালদো এই কাজে অন্যতম সেরাদের একজন। সে এমন একজন খেলোয়াড়, যে লম্বা সময় ধরে তার দেশের হয়ে খেলছে এবং তার পক্ষে কথা বলা যায়। প্রতিনিয়ত উন্নতি করতে চায় সে। দলের জন্য সে সত্যিকার অর্থেই একজন রোল মডেল।’

প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর এখন উজবেকিস্তানের বিপক্ষে জয়ের বিকল্প নেই পর্তুগালের জন্য। মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগে দল নিয়ে হওয়া সব সমালোচনার জবাব দিয়েছেন মার্তিনেস। সব সমালোচনা বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ মনে করছেন না তিনি।

মার্তিনেজ বলেন, ‘আমরা বিশ্বকাপে খেলছি, তাই অবশ্যই চাপ ও উত্তেজনা থাকবে। এটি খেলারই অংশ। আমাদের মনোযোগ পুরোপুরি দলের দিকে এবং আমরা ইতিবাচক মানসিকতা দেখাতে চাই। আমরা খুবই মনোযোগী এবং শক্তিশালী। আগের চেয়ে দল এখন আরও বেশি ঐক্যবদ্ধ।’

জর্ডান ম্যাচের আগে আর্জেন্টিনা দলে চোটের হানা

‘মেসি এই বয়সে যা করছেন, তা অবিশ্বাস্য’

নকআউটের আগে সতর্ক আর্জেন্টিনা

‘মেসি কী করছেন, সেদিকে একদমই নজর দিই না’

ক্লোসা-রোনালদোর লড়াই ছাপিয়ে এখন চলছে মেসি-এমবাপ্পে যুদ্ধ, জিতবেন কে

১০০ বছর বয়সী এই নারী মেসিভক্ত আসলে কে

জর্ডানকে বিদায় করে টিকে রইল আলজেরিয়া, আর্জেন্টিনার গ্রুপে এখন কী সমীকরণ

‘মেসিকে কখনো মনে হয় মানুষ, কখনোবা মনে হয় সে বিশেষ কিছু’

‘মেসি দুই ম্যাচেই পাঁচ গোল, আমি দুই বিশ্বকাপ খেলেও গোল করতে পারিনি’

ব্রাজিলকে নয়, আর্জেন্টিনা কোচের তির ফিফাকে