হোম > খেলা > ফুটবল

কোলম্যান হচ্ছেন না বাংলাদেশের কোচ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

কোলম্যান হচ্ছেন না বাংলাদেশের কোচ। ছবি: সংগৃহীত

ক্রিস কোলম্যানের সঙ্গে চুক্তি হচ্ছে না বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে)। আজ তা জানিয়েছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। তবে আজ অথবা আগামীকাল নতুন কোচের সঙ্গে চুক্তি করবে বাফুফে।

যদিও শুরুতে ক্রিস কোলম্যানই ছিলেন বাফুফের প্রথম পছন্দ। তাঁর পারিশ্রমিক জটিলতাও কাটিয়ে উঠেছিল বাফুফে। কিন্তু বাধা হয়ে দাঁড়ায় কোলম্যানের এজেন্ট। কোচের সঙ্গে তাদেরও ফি দিতে হবে। কিন্তু বাফুফে তা দিতে রাজি হয়নি। তাই ওয়েলসের সাবেক কোচ কোলম্যান বাংলাদেশ জাতীয় দলের কোচ হচ্ছেন না।

আজ বাফুফে ভবনে তাবিথ আউয়াল বলেন, ‘আমরা যখন ফাইনালি সব করতে গিয়েছি, তখন একটা জায়গায় আমাদের ডিসঅ্যাগ্রিমেন্ট দাঁড়িয়ে যায়। সেটা ছিল—মাঝখানে যে এজেন্ট ছিল, সেই এজেন্ট ফিটা দাবি করে বসল বাফুফের কাছ থেকে। অর্থ মুখ্য বিষয় না, বিষয়টা হলো নীতি। এর আগে কোনো জায়গায় কিন্তু আমরা অন্য কারও এজেন্ট ফি দিইনি। আমাদের বাজেট প্রস্তুত থাকা সত্ত্বেও তারা জানায়, অ্যাগ্রিমেন্ট চূড়ান্ত করতে চাচ্ছে না।’

বাফুফের সংক্ষিপ্ত তালিকায় কোলম্যান ছাড়াও রয়েছেন জার্মানি বার্নড স্টর্ক ও টমাস ভুলি। আগামী ৫ জুন বাংলাদেশ সান মারিনোতে প্রীতি ম্যাচ খেলবে। তাই জাতীয় ফুটবল দলের কোচ নিয়োগ প্রয়োজন দ্রুতই। তাবিথ আউয়াল বলেন, ‘২৪ মে থেকে ক্যাম্পই শুরু করব একজন স্থায়ী ও নতুন কোচের নেতৃত্বে।’

কিংস অ্যারেনায় খেলতেই চায় না মোহামেডান

কারা থাকছেন ব্রাজিলের বিশ্বকাপ দলে

ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণার আগে নেইমারের হট্টগোল

বিশ্বকাপের আগে প্রতিপক্ষকে মেসির ‘সতর্কবার্তা’

মুগ্ধতা ছড়ানোর অপেক্ষায় কলম্বিয়া

মোহামেডানের ৯০ বছর পূর্তি উদ্‌যাপনে বিশেষ পরিকল্পনা

কোলম্যানের নিয়োগ নিয়ে ধোঁয়াশা, বাংলাদেশের কোচ হবেন তো

তারকা ফুটবলারকে বাদ দিয়ে বিশ্বকাপের দল ঘোষণা ইরানের

রিয়ালের সাবেক কোচকে এবার নিল চেলসি

ওয়েম্বলি যেন চেলসির জন্য বেদনার কাব্য