হোম > খেলা > ফুটবল

কেপ ভার্দের বিপক্ষে কোন জার্সি পরে খেলবে আর্জেন্টিনা

ক্রীড়া ডেস্ক    

শনিবার ভোরে মাঠে নামবে আর্জেন্টিনা। প্রতিপক্ষ কেপ ভার্দে। ছবি: সংগৃহীত

নকআউটে আর্জেন্টিনার ম্যাচ সামনে রেখে ভক্তদের আগ্রহের কমতি নেই। কেপ ভার্দের বিপক্ষে শেষ ৩২-এ জিতলে বিশ্বকাপ মিশনে আরও একধাপ এগিয়ে যাবে লা আলবিসেলেস্তেরা। সেই ম্যাচ সামনে রেখে দুই দলের জার্সি নিশ্চিত করেছে ফিফা।

শেষ ষোলোতে ওঠার লক্ষ্যে ৪ জুলাই বাংলাদেশ সময় ভোর ৪টায় মায়ামি স্টেডিয়ামে খেলতে নামবে আর্জেন্টিনা ও কেপ ভার্দে। সেদিন নিজেদের ঐতিহ্যবাহী আকাশি-সাদা ডোরাকাটা জার্সি, সঙ্গে থাকবে সাদা শর্টস এবং সাদা মোজা পরে মাঠে নামবেন লিওনেল মেসি, লাউতারো মার্তিনেসরা। আলজেরিয়ার বিপক্ষে টুর্নামেন্টের প্রথম ম্যাচেও এই কিট পরে খেলেছিলেন আর্জেন্টিনার খেলোয়াড়েরা।

এবারের বিশ্বকাপে এই প্রথম একই কিট দ্বিতীয়বার ব্যবহার করতে যাচ্ছে আর্জেন্টিনা। অস্ট্রিয়ার বিপক্ষে হোম জার্সির সঙ্গে গাঢ় নীল শর্টস ও মোজা পরেছিলেন তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। গ্রুপপর্বের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে খেলেছিল বিকল্প জার্সিতে।

অন্যদিকে কেপ ভার্দে মাঠে নামবে তাদের সম্পূর্ণ নীল রঙের হোম কিট পরে। স্পেনের বিপক্ষে ঐতিহাসিক ড্র এবং সৌদি আরবের বিপক্ষে গোলশূন্য ড্র করে নকআউট পর্বে ওঠার দুই ম্যাচেও একই জার্সি পরেছিল প্রথমবার বিশ্বকাপ খেলতে আসা আফ্রিকান দলটি।

যথারীতি গোলরক্ষকদের জার্সিতেও থাকবে আলাদা রং। আর্জেন্টিনার এমিলিয়ানো মার্তিনেস পরবেন সম্পূর্ণ সবুজ কিট, যা তিনি অস্ট্রিয়ার বিপক্ষেও পরেছিলেন। কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনিয়া খেলবেন হলুদ জার্সিতে। স্পেনের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সে আলোচিত হওয়া সেই ম্যাচেও তাঁর গায়ে ছিল একই রঙের কিট।

আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচের রেফারির নাম এখনো ঘোষণা করেনি ফিফা। আগামী কয়েক ঘণ্টার মধ্যে তা নিশ্চিত করবে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। তবে ফিফা জানিয়েছে, ম্যাচ পরিচালনার সময় রেফারি লাল জার্সির সঙ্গে কালো শর্টস ও কালো মোজা পরবেন।

‘এবার আমরা বিশ্বকাপ জিতব’

বিশ্বকাপ থেকে বাদ পড়ে পদত্যাগ জার্মানিকে হারানো সেই কোচের

বিশ্বকাপে জয় উদ্‌যাপন করতে গিয়ে প্রাণহানি

বিশেষ মাইলফলকের অপেক্ষায় আর্জেন্টিনার কোচ

নতুন ভূমিকাটাও উপভোগ করছেন লুকাকু

দর্শকদের কথা ভেবে ফিফার সঙ্গে কথা বলছে আর্জেন্টিনা

বিদায়বেলায় একরাশ হতাশা প্রকাশ করলেন উরুগুয়ের কোচ

জার্মানিকে হারিয়ে দেওয়া প্যারাগুয়েকে নিয়ে এখন চিন্তায় ফ্রান্স

এই ব্রাজিল ঘুরে দাঁড়াতেও জানে

চারে চার করে ৪০ বছরের অপেক্ষা ফুরোল মেক্সিকোর