আগামী ৫ জুন সান মারিনোর বিপক্ষে তাদেরই মাঠে একটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। সে ম্যাচকে সামনে রেখে আজ ৩০ সদস্যের প্রাথমিক দল দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। গত মার্চের উইন্ডো থেকে এই ম্যাচে বেশ কিছু পরিবর্তন এসেছে।
সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে সান মারিনোর বিপক্ষে ম্যাচ থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন ফরোয়ার্ড রাকিব হোসেন। দলে ফিরেছেন আনিসুর রহমান জিকো, তপু বর্মণ, মঞ্জু, ইসা ফয়সালরা। ৩২ মাস দলে দলে প্রত্যাবর্তন হলো জিকোর। সবশেষ ২০২৩ সালের সেপ্টেম্বরে বাংলাদেশের হয়ে খেলেছিলেন এই গোলরক্ষক। নিষেধাজ্ঞা এবং ফর্মহীনতার কারণে দীর্ঘ দিন দলের বাইরে ছিলেন তিনি।
বাদ পড়েছেন মেহেদী হাসান, সায়িদ শাহ, আরমান ফয়সাল ও সুমন রেজা। যথারীতি দলে আছেন হামজা চৌধুরী, শোমিত সোম, ফাহমিদুল ইসলামরা। সান মারিনোর বিপক্ষে ম্যাচ সামনে রেখে ক্যাম্প শুরু করবেন থমাস ডুলি। সম্প্রতি তাঁকে নিয়োগ দিয়েছে বাফুফে। সান মারিনোর বিপক্ষে ম্যাচটি হবে বাংলাদেশের হয়ে তাঁর প্রথম অ্যাসাইনমেন্ট।
বাংলাদেশের প্রাথমিক দল
গোলরক্ষক: মিতুল মারমা, সুজন হোসেন ও আনিসুর রহমান জিকো।
ডিফেন্ডার: তারিক কাজী, তপু বর্মণ, শাকিল তপু, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন, জায়ান আহমেদ, তাজ উদ্দিন, রহমত মিয়া, আবদুল্লা ওমর, শাকিল হোসেন, ইসা ফয়সাল ও মঞ্জুরুর রহমান।
মিডফিল্ডার: জামাল ভূঁইয়া, মো. সোহেল রানা, সোহেল রানা, মো. রিদয়, হামজা চৌধুরী, শোমিত সোম, শেখ মোরসালিন ও কাজেম শাহ।
ফরোয়ার্ড: ফাহামেদুল ইসলাম, শাহরিয়ার ইমন, ফয়সাল আহমেদ ফাহিম, মোহাম্মদ ইবরাহিম, মিরাজুল ইসলাম, মিনহাজুল করিম স্বাধীন ও রফিকুল ইসলাম।