
গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত থাকছে না কোনো প্রবাসী ফুটবলার। তাই স্থানীয় ফুটবলারদের নিয়েই মালদ্বীপে ডায়মন্ড জুবিলী আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলতে যাচ্ছে বাংলাদেশ অলিম্পিক দল। আজ ৩২ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাফুফে।
আজ থেকে শুরু হচ্ছে দলের ক্যাম্প। বেশিরভাগ ফুটবলারই গত এপ্রিলে শেষ অনূর্ধ্ব–২০ সাফ চ্যাম্পিয়নশিপ দলে ছিলেন। জাতীয় দলে খেলা ফুটবলারদের মধ্যে আছেন মেহেদী হাসান শ্রাবণ, আল আমিন, মজিবুর রহমান জনি, পিয়াস আহমেদ নোভারা। কোচ মারুফুল হকের অধীনে ফর্টিস ক্লাব মাঠে চলবে অনুশীলন।
১ জুন মালদ্বীপের জাতীয় স্টেডিয়ামে শুরু হবে চারজাতি ফুটবল টুর্নামেন্ট। ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে এই টুর্নামেন্ট আয়োজন করছে মালদ্বীপ। যেখানে বাংলাদেশ ছাড়াও অংশ নেবে আফগানিস্তান ও পাকিস্তান।
বাংলাদেশ অলিম্পিক দল:
মেহেদী হাসান শ্রাবণ, সাকিব আল হাসান, ইসহাক আকন্দ, মোহাম্মদ আসিফ, শরিফ উদ্দিন নীরব, জাহিদ হাসান শান্ত, আলফাজ মিয়া, মিঠু চৌধুরী, রাসেল হোসেন, রিমন হোসেন, রাতুল, ইউসুফ আলী, ইসমাইল হোসেন, মানিক হোসেন মোল্লা, শফিউল হোসেন, নাজমুল হুদা ফয়সাল, ইফতিয়ার হোসেন, চন্দন রায়, মজিবুর রহমান জনি, জুয়েল মিয়া, নাজিম উদ্দিন, রাব্বী হোসেন রাহুল, সাজেদ হাসান জুম্মন নিঝুম, মুরশেদ আলী, সৌরভ দেওয়ান, আসাদুল মোল্লা, ইয়াসিন আরাফাত সিফাত, পিয়াস আহমেদ নোভা, আল আমিন, মোহাম্মদ মানিক, মইনুল ইসলাম মইন ও প্রণয় ইনোসেন্ট মারান্ডি।

দরজায় কড়া নাড়ছে ফুটবল বিশ্বকাপ। ১৮ দিন বাকি থাকলেও শুরু হয়েছে ‘দ্য গ্রেটেস্ট শো আর্থ’ নিয়ে উন্মাদনা। এবার তো ফুটবল বিশ্বকাপের পরিসর আরও বড়। ৪৮ দল নিয়ে হবে ফুটবলের মহাযজ্ঞ। ৩৯ দিনের টুর্নামেন্টে হবে ১০৪ ম্যাচ।
১ ঘণ্টা আগে
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) গতকাল লক্ষ্ণৌ সুপার জায়ান্টসকে ৭ উইকেটে হারিয়েছে পাঞ্জাব কিংস। এই ম্যাচের ফলকে পাশ কাটিয়ে আলোচনায় উঠে এসেছে মাঠের বাইরের একটি ঘটনা। ম্যাচ চলাকালীন কিছু দর্শকের বিরুদ্ধে চিয়ারলিডারের সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় শেষ পর্যন্ত পুলিশকে হস্তক্ষেপ করতে হয়েছে।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি ক্যারিয়ারেই সর্বসাকল্যে ৩০ ম্যাচ খেলেছেন শচীন টেন্ডুলকারের ছেলে অর্জুন টেন্ডুলকার। এক সময় মুম্বাই ইন্ডিয়ান্স নেট বোলার হিসেবে অর্জুনকে কাজে লাগালেও আইপিএলে বলতে গেলে তাঁকে সুযোগই দেয়নি। এবারের আইপিএলেও খেলতে পেরেছেন কেবল এক ম্যাচ। তবু ছেলেকে নিয়ে গর্ব হয় ক্রিকেট কিংবদন্তির।
২ ঘণ্টা আগে
মাঠের সবুজ ঘাসে আঁকা ছন্দ, আর সেই ছন্দের নাম ‘জোগা বোনিতো’। কিন্তু গত এক দশক ধরে সেই কবিতা যেন গদ্যের কর্কশ বাস্তবতায় হারিয়ে গেছে। ২০২৬ বিশ্বকাপ সামনে রেখে ব্রাজিলকে নিয়ে শঙ্কার দীর্ঘশ্বাস ঘনীভূত হচ্ছেই।
৩ ঘণ্টা আগে