হোম > খেলা > ফুটবল

সিডনির গরমের সঙ্গে মানিয়ে নিতে কষ্ট হচ্ছে প্রবাসী আনিকার

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

অনুশীলনে আনিকা রানিয়া সিদ্দিকী। ছবি: বাফুফে

বাংলাদেশে এসে পরিবেশের সঙ্গে তখনো ঠিকঠাকভাবে মানিয়ে নিতে পারেননি। এর মধ্যেই সুইডেন প্রবাসী আনিকা রানিয়া সিদ্দিকীকে উড়াল দিতে হলো আরেক দেশে। এশিয়ান কাপ খেলতে আজ দ্বিতীয় দিনের মতো অস্ট্রেলিয়ায় অনুশীলন করেছে বাংলাদেশ দল।

সিডনির আবহাওয়া বেশ ভোগাচ্ছে আনিকাকে। ২৬ ডিগ্রি সেলসিয়াসের গরম সেভাবে তাঁর জন্য সহনীয় না হলেও প্রতিনিয়ত মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন তিনি।

আজ বাফুফের পাঠানো ভিডিও বার্তায় এই প্রবাসী মিডফিল্ডার বলেন, ‘আজ আমাদের অনুশীলনের দ্বিতীয় দিন। এখানে প্রচুর গরম, তবে আমরা মানিয়ে নিচ্ছি এবং প্রতিদিন এটি আরও উন্নত হচ্ছে।’

শীতপ্রধান দেশে বেড়ে উঠেছেন ২১ বছর বয়সী আনিকা। তাই সিডনিতে গরমের মাত্রা বাংলাদেশের চেয়েও বেশি মনে হচ্ছে তাঁর। তিনি বলেন, ‘সত্যি বলতে, আবহাওয়া নিয়ে আমার জন্য একটু কষ্ট হচ্ছে। আমি এখনো এখানকার আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি এবং বাংলাদেশের চেয়ে এখানকার আবহাওয়া অনেক বেশি গরম।’

খুব বেশি সময় হয়নি জাতীয় দলের সঙ্গে আছেন আনিকা। তবে সতীর্থদের সঙ্গে বোঝাপড়া বেড়েছে তাঁর, ‘আমি আবারও আফঈদার সঙ্গেই থাকছি এবং আমরা এখানে সিডনিতে খুব মজা করছি। দলের সবার মাঝে বোঝাপড়া বা বন্ডিং আরও ভালো হচ্ছে।’

এশিয়ান কাপ খেলতে গত পরশু সিডনিতে পা রাখে বাংলাদেশ দল। ভ্রমণ ক্লান্তি কাটিয়ে ওঠার আগেই পরদিন সকালে ভ্যালেন্টাইন স্পোর্টস পার্কে শিষ্যদের নিয়ে অনুশীলনে নেমে পড়েন কোচ পিটার বাটলার। ২৭ ফেব্রুয়ারি এএফসি নির্ধারিত হোটেলে উঠবে বাংলাদেশ দল। এশিয়ান কাপ প্রথম ম্যাচে ৩ মার্চ মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন চীনের। সিডনিতেই ৬ মার্চ উত্তর কোরিয়া ও ৯ মার্চ পার্থে উজবেকিস্তানের বিপক্ষে খেলবেন আফঈদা-ঋতুপর্ণারা।

খেলা নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সিদ্ধান্ত জানালেন ক্রীড়া প্রতিমন্ত্রী

ত্রিশের পর ৫০০ গোল করে রোনালদোর অনন্য কীর্তি

হেরে মৌসুম শুরু করল মেসির দল

ওসাসুনার কাছে হেরে খেলোয়াড়দের কাঠগড়ায় তুললেন রিয়াল কোচ

সিঙ্গাপুরের বিপক্ষে হামজাকে পেতে আশাবাদী কোচ কাবরেরা

কবে অবসর নিচ্ছেন নেইমার

এশিয়ান কাপ খেলতে অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ দল

আর্জেন্টিনার ফুটবল সভাপতির বিরুদ্ধে ১৫৭ কোটি টাকা ‘প্রতারণার’ অভিযোগ

ইসলাম ধর্ম গ্রহণ করলেন ব্রাজিলিয়ান নারী ফুটবল তারকা

‘আমি কারও হাতের পুতুল নই’, বিস্ফোরক বাংলাদেশ কোচ