হোম > খেলা > ফুটবল

বিশ্বকাপ ফাইনালে লাল কার্ডে আর্জেন্টিনার লজ্জার রেকর্ড

ক্রীড়া ডেস্ক    

লাল কার্ড দেখেছেন আর্জেন্টাইন মিডফিল্ডার এনসো ফের্নান্দেস। ছবি: এএফপি

মূল সময়ের অতিরিক্ত সময়ের খেলা চলছে। নিউজার্সিতে ফাইনালের চূড়ান্ত মুহূর্তে আর্জেন্টিনা পরিণত হয় ১০ জনের দলে। তাতে করে দীর্ঘ ৩৬ বছর পর ঘটল এমন লজ্জাজনক ঘটনা।

৯০ মিনিটের পর অতিরিক্ত ৩ মিনিটে বলের নিয়ন্ত্রণ নিতে গিয়ে এনসো ফার্নান্দেসের সঙ্গে লেগে যায় স্পেনের ডিফেন্ডার পাউ কুবারসির। রেফারি স্লাভকো ভিনচিচ দ্বিতীয় হলুদ কার্ড দেখান এনসোকে; যা আপনাআপনি লাল কার্ডে পরিণত হয়। ফলে ষষ্ঠ ফুটবলার হিসেবে বিশ্বকাপ ফাইনালে লাল কার্ড দেখেন ফার্নান্দেস। আর্জেন্টাইনদের মধ্যে তা তৃতীয়। এর আগে ১৯৯০ ফুটবল বিশ্বকাপে দুই আর্জেন্টাইন পেদ্রো মনসন এবং গুস্তাভো দেজত্তি দেখেছিলেন লাল কার্ড।

এনসো লাল কার্ড দেখায় আর্জেন্টিনার ফুটবলার হিসেবে বিশ্বকাপ ফাইনালে সর্বোচ্চ লাল কার্ডের ঘটনা ঘটল। শিরোপা নির্ধারণী ফাইনালে ফ্রান্সের মার্সেল দেসাইয়ি ও জিনেদিন জিদানকে মাঠ থেকে বের করার ঘটনা ঘটেছিল। ২০১০ বিশ্বকাপে জন হেইটিঙ্গা লাল কার্ড দেখেছিলেন স্পেনের বিপক্ষে। ১৬ বছর সেই স্প্যানিশদের বিপক্ষেই লাল কার্ড দেখলেন এনসো।

নিউজার্সিতে আজ ৮২ মিনিটে রদ্রিকে ফাউল করে প্রথম হলুদ কার্ড দেখেন এনসো। দ্বিতীয়বার আর্জেন্টাইন মিডফিল্ডারকে হলুদ কার্ড দেখানো হয় কুবারসিকে ফাউল করায়। ভিনচিচের সিদ্ধান্ত এনসো মানতে পারেননি।

আর্জেন্টিনার রক্ষণদুর্গে আজ বারবার হানা দিচ্ছে স্পেন। তবে সেই আক্রমণগুলো প্রতিহত করছেন আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস। ৯০ মিনিট শেষ হয় গোলশূন্য ড্রয়ে। অতিরিক্ত সময়ে নিকো উইলিয়ামস গোল করলেও তা বাতিল হয়ে যায়। কারণ, গোলের বিল্ডআপে আর্জেন্টাইন ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি ফাউলের শিকার হয়েছেন।

বিশ্বকাপ ফাইনালে লাল কার্ড দেখেছেন যাঁরা
পেদ্রো মনসন (আর্জেন্টিনা) — ১৯৯০

গুস্তাভো দেজোত্তি (আর্জেন্টিনা) — ১৯৯০

মার্সেল দেসাইয়ি (ফ্রান্স) — ১৯৯৮

জিনেদিন জিদান (ফ্রান্স) — ২০০৬

জন হেইটিঙ্গা (নেদারল্যান্ডস) — ২০১০

সোমবার ঢাকায় আসছেন হামজা-ফারহান

বিশ্বকাপ ফাইনালে মারামারির ঘটনায় শাস্তি কমল আর্জেন্টাইন ফুটবলারের

আর্জেন্টিনায় ফেরা হচ্ছে না মেসির

‘ফাইনাল না দিলে স্পেনের বিশ্বকাপ প্রত্যাহার করা উচিত’

অকালপ্রয়াত ফুটবলারকে নিয়ে স্পেনের কোচের আবেগঘন বার্তা

মেসি-পরবর্তী আর্জেন্টিনার ম্যাচের টিকিটের দাম কত

ইব্রাহিম গোল করবেন ভাবেননি বাংলাদেশ কোচ

বিশ্বনাথকে পরের ম্যাচেও স্ট্রাইকার হিসেবে খেলাতে চান ডুলি

রোনালদোর বিদায়ে পর্তুগালের আবেগঘন বার্তা

‘সুপার সাব’ ইব্রাহিমের গোলে জয়ে শুরু বাংলাদেশের