হোম > খেলা > ক্রিকেট

আইসিসিকে বাংলাদেশের চিঠি পাঠানোর প্রশ্নে যা বলছে ভারতীয় বোর্ড

ক্রীড়া ডেস্ক    

বৈঠকে বিসিসিআই সভাপতি মিঠুন মানহাস (পেছনে বাঁয়ে), সদস্যসচিব দেবাজিৎ সাইকিয়া, সহসভাপতি রাজীব শুক্লা ও সাবেক ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণ। ছবি: এক্স

ঘনিয়ে আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এক মাসেরও কম সময় বাকি। এ সময় দল নিয়ে কোথায় বিশ্লেষণ হবে, সেখানে উদ্বেগ, চিন্তা ও আলোচনা বাংলাদেশের অংশগ্রহণের অনিশ্চয়তা নিয়ে।

ভারত থেকে বাংলাদেশের ম্যাচগুলোর ভেন্যু শ্রীলঙ্কায় সরিয়ে নিতে পরশু আইসিসিকে দ্বিতীয় দফায় চিঠি পাঠিয়েছে বিসিবি। নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন থাকার বিষয়টি তুলে ধরেছে আরও বিস্তারিতভাবে। এই চিঠির পর গতকাল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) অভ্যন্তরীণ বৈঠকে বসেছে মুম্বাইয়ে।

এমনও গুঞ্জন ছড়িয়েছে, তাড়াহুড়ো করে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত কার্যকর করা বিসিসিআই সচিব দেবাজিৎ সাইকিয়ার পদত্যাগের মাধ্যমে বিসিবিকে রাজি করানো হতে পারে। যদিও এ গুঞ্জন উড়িয়ে দিয়েছে একাধিক সূত্র। আইসিসি চেয়ারম্যান জয় শাহের খুবই আস্থাভাজন দেবাজিৎকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত এত সহজ নয়! বরং জয় শাহ, দেবাজিৎ, আইসিসির প্রধান নির্বাহী সংযোগ গুপ্ত ভারতীয় স্বার্থ সর্বোচ্চ গুরুত্ব দিয়েই দেখবে বলে ধারণা করে বিসিবি।

বৈঠক শেষে বিসিসিআই সচিব দেবাজিতের কাছে জানতে চাওয়া হয়েছিল, বিশ্বকাপের ম্যাচগুলো ভারত থেকে সরাতে বাংলাদেশ আইসিসির কাছে অনুরোধ করেছে কি না। উত্তরে দেবাজিৎ বলেন, ‘এই বৈঠক মূলত সেন্টার অব এক্সিলেন্স ও অন্যান্য ক্রিকেটবিষয়ক আলোচনার জন্য ছিল। (বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে কি না) এটি আমাদের আলোচনার বিষয় নয়।’

স্যামসন-ঝড়ে উইন্ডিজকে বিদায় করে সেমিফাইনালে ভারত

মধ্যপ্রাচ্যের যুদ্ধে ভারতে আটকা জিম্বাবুয়ে

শৈশবের কোচের মৃত্যুতে মাহমুদউল্লাহর আবেগী পোস্ট

বিয়ের দাওয়াত দিতে গিয়ে খালেদা জিয়ার কাছে তামিম যা শুনেছিলেন

জিম্বাবুয়েকে হারিয়ে নিউজিল্যান্ডকে পেল দক্ষিণ আফ্রিকা

‘ওয়েস্ট ইন্ডিজকে হারাতে না পারলে ভারতের কেউই আইপিএলে খেলতে পারবে না’

সৌদিতে আটকা পড়া মুশফিকের ফেরার ব্যবস্থা করা হচ্ছে

এশিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপে কি এশিয়ার কেউ থাকবে না

যুদ্ধে দুবাইয়ে আটকা পড়েছেন ইংল্যান্ডের ক্রিকেটাররা

নির্বাচক খুঁজতে বিজ্ঞপ্তি দিয়েছে বিসিবি