হোম > খেলা > ক্রিকেট

অন্য রকম সেঞ্চুরির দিনে অ্যান্ডারসনের বুড়ো হাড়ের ভেলকি

বয়স যে নিছক একটা সংখ্যা, জিমি অ্যান্ডারসনকে দেখলেই বোঝা যায়। ৪০ পেরিয়েও তরুণদের সঙ্গে পাল্লা দিয়ে খেলে যাচ্ছেন ইংলিশ পেসার। তাতে আরেকটি রেকর্ড গড়ে ফেললেন তিনি। 

প্রথম ক্রিকেটার হিসেবে নিজ দেশে ১০০টি টেস্ট খেলার অনন্য কীর্তি গড়েছেন অ্যান্ডারসন। সেটাও ঘরের মাঠ ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে। টেস্ট ক্রিকেটের ১৪৫ বছরের ইতিহাসে ৭২ জন খেলোয়াড় ১০০ টেস্ট খেলার কীর্তি গড়লেও নিজ দেশেই এতগুলো ম্যাচ খেলার সৌভাগ্য হয়নি কারও। 

নিজের নামে নামকরণ করা প্রান্ত থেকেই বোলিং করেছেন অ্যান্ডারসন। মাইলফলকের দিনে দেখিয়েছেন বুড়ো হাড়ের ভেলকি। নিয়েছেন ৩ উইকেট। তাঁর সঙ্গে সতীর্থদের দুর্দান্ত বোলিংয়ে প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকাকে ১৫১ রানে অলআউট করেছে ইংল্যান্ড। 

তবে সব মিলিয়ে এখনো শচীন টেন্ডুলকারের চেয়ে পেছনেই আছেন অ্যান্ডারসন। ২০০৩ সালে অভিষেক হওয়ার পর ইংলিশ পেসার এখন পর্যন্ত খেলেছেন ১৭৪ টেস্ট। টেন্ডুলকার একমাত্র ক্রিকেটার হিসেবে খেলেছেন ২০০ টেস্ট। তবে ভারতের মাটিতে ৯৪ ম্যাচ খেলেছেন তিনি।

তামিমদের ‘ক্যাপ্টেনস কার্ডে’ কী কী সুবিধা পাবেন অধিনায়কেরা

দিনে ম্যাচ হওয়ায় বেশি চিন্তিত নিউজিল্যান্ড

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ দেখবেন কোথায়

দর্শকদের সঙ্গে সরাসরি কথা বলবেন তামিম

গেইলের রেকর্ড ভেঙে কোহলি-ওয়ার্নারকে তাড়া করছেন বাবর

সৌম্যকে কি এবার সুযোগ দেবেন মিরাজ

তামিমের সঙ্গে কী কথা হয়েছে মিরাজের

পুরো ফিট না হয়েও খেলে যাচ্ছেন কোহলি

বিসিবির কমিটিতে ইশরাকের ভাই মাশরুর

হারের বৃত্তে আটকে থাকা কলকাতার ‘বড় ভুল’ কোথায়