হোম > খেলা > ক্রিকেট

সাকিবের বিদায়ী টেস্টের দল ঘোষণা বিসিবির

মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টই  সাকিব আল হাসানের ক্যারিয়ারের শেষ টেস্ট। এই টেস্ট সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) যে দল ঘোষণা করেছে, সেখানে নেই কোনো চমক। ভারত সিরিজের দল থেকে এক পরিবর্তন এনেছে বিসিবি।

বিসিবি আজ এক বিবৃতিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। এক পরিবর্তন বলতে খালেদ আহমেদের বাদ পড়া। যিনি সবশেষ ভারত সিরিজের দলে ছিলেন।

মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত। টপ অর্ডারে থাকছেন সাদমান ইসলাম, জাকির হাসান ও মাহমুদুল হাসান জয়। জয় অবশ্য ভারতের বিপক্ষে সদ্য সমাপ্ত দুই টেস্টের এক ম্যাচেও একাদশে ছিলেন না। 

সাকিবের বিদায়ী টেস্টের দলে আছেন তাঁর দীর্ঘদিনের সতীর্থ মুশফিকুর রহিম। দলে আছেন আরেক অভিজ্ঞ মুমিনুল হক। আছেন দুই উইকেটরক্ষক ব্যাটার জাকের আলী অনিক ও লিটন দাস। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এরই মধ্যে ১৭ ম্যাচ খেললেও কোনো টেস্ট খেলেননি জাকের। প্রথম শ্রেণির ক্রিকেটে ৪৯ ম্যাচে ৪১.৪৭ গড়ে করেছেন ২৮৬২ রান। ৪ সেঞ্চুরির সঙ্গে করেছেন ১৯ ফিফটি। 

পেস আক্রমণে তাসকিন আহমেদের সঙ্গে থাকছেন নাহিদ রানা ও হাসান মাহমুদ। হাসান চেন্নাইয়ে ভারতের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়েছিলেন। স্পিন আক্রমণে সাকিবের সঙ্গে থাকছেন মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম ও নাঈম হাসান।  ভারতের বিপক্ষে সদ্য সমাপ্ত টেস্ট সিরিজে ৯ উইকেট নিয়েছিলেন মিরাজ। এই সিরিজে তিনিই বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারী। সেটার আগে পাকিস্তান সিরিজে অলরাউন্ড পারফরম্যান্সে সিরিজসেরা হয়েছিলেন মিরাজ।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের বাংলাদেশ দল
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও জাকের আলী অনিক।

পাকিস্তানের সাবেক আম্পায়ারের পিসিবির চাকরি ছাড়ার কারণ তাহলে এই

শান্তদের হারিয়ে চার বছর পর চ্যাম্পিয়ন মধ্যাঞ্চল

মধ্যপ্রাচ্যের যুদ্ধের বলি ইংল্যান্ডও

‘গত দুই বছরে আমার কোনো ইনকাম সোর্স নেই’

না ফেরার দেশে সাঙ্গাকারার বাবা

বিশ্বকাপ ব্যর্থতায় কঠিন সিদ্ধান্ত নিচ্ছে আফগানিস্তানও

‘পাকিস্তানি ক্রিকেটারদের চেয়ে নির্বাচকদের বেশি জরিমানা করা উচিত’

বৃষ্টিতে ম্যাচ ভেসে গেলে এবার কপাল পুড়বে ভারতের

বিশ্বকাপে এবার থাকছেন না বাংলাদেশি আম্পায়ার

দ্য হান্ড্রেডের নিলামে বাংলাদেশের দুই ক্রিকেটার