হোম > খেলা > ক্রিকেট

ভারত-নিউজিল্যান্ড ফাইনালে কে কার পক্ষে বাজি ধরছেন

ক্রীড়া ডেস্ক    

২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির পর এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি ভারত-নিউজিল্যান্ড। ছবি: ক্রিকইনফো

একে তো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত। তার ওপর তারা খেলছে ঘরের মাঠে। সব মিলিয়ে আজকের ফাইনালে অনেকের বাজি ভারতই। টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দলও তারা। এই ম্যাচ জিতলে তিনটি টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা প্রথম দল হবে সূর্যকুমার যাদবের ভারত।

ভারতের বাইরে দুটি করে বিশ্বকাপ জেতা দল আছে আরও দুটি — ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড । তবে কোনো দলই টানা এই টুর্নামেন্ট জিততে পারেনি । ‘কালো ঘোড়া’ হিসেবে টুর্নামেন্ট শুরু করা কিউইদের খুশি হওয়ার মতো আরও একটা তথ্য —টি-টোয়েন্টি বিশ্বকাপের কোনো ম্যাচে কখনোই নিউজিল্যান্ডকে হারাতে পারেনি ভারত। আজ ফাইনালের মতো মঞ্চে অধরা জয়ের সুবর্ণ সুযোগ ভারতের সামনে।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হবে ভারত-নিউজিল্যান্ড ফাইনাল। শিরোপা নির্ধারণী ম্যাচ নিয়ে ক্রিকেট বিশেষজ্ঞরা ভবিষ্যদ্বাণী করেছেন। চলুন জেনে নেওয়া যাক, কে কী বলেছেন:

জিতবে কারা নিশ্চিতভাবেই ভারত ফেবারিট । একে তো তারা এক নম্বর দল এবং তারা খেলছে নিজেদের দেশে। ভারত অবশ্যই ফেবারিট , তবে যেকোনো ফরম্যাটেই নিউজিল্যান্ডকে বাতিলের খাতায় রাখা যাবে না।

নাসের হুসেইন, ইংল্যান্ডের সাবেক অধিনায়ক

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেমিফাইনাল ম্যাচটির আগে যদি বলা হতো যে ভারত-নিউজিল্যান্ড ফাইনাল হবে, আমার মনে হয় এটা নিয়ে সংশয়ই ছিল না। ভারত অনেকটা এগিয়ে থেকে ফেভারিট ছিল। এখন নিউ জিল্যান্ড যেভাবে হারিয়েছে দক্ষিণ আফ্রিকাকে, আমার মনে হয় (সমীকরণ) ৫০-৫০। তবে আমার মনে হয়, নিউজিল্যান্ডকে হারিয়ে দেবে ভারত।

মাইকেল ক্লার্ক, অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক

ফিন যদি ফাইনালে ছন্দ খুঁজে পায়, তাহলে সে এমন একজন যে ঘরের মাঠে ভারতের আনন্দ মাটি করে দিতে পারে। আমি যদি ভারত দলের হতাম, তাহলে ফাইনালে একটা দলের বিপক্ষেই খেলতে চাইতাম না, সেটা হলো নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডকেই এগিয়ে রাখছি আমি।

ব্র্যাড হাডিন, অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার

ফাইনালে আমি নি জিল্যান্ডকেই সমর্থন করছি। ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, তারা কীভাবে মিচেল স্যান্টনারকে সামলায়। সে দলের অধিনায়ক ও খুবই মিতব্যয়ী বোলিং করে, বিশেষ করে এই ধরনের উইকেটে।

নাথান লায়ন, অস্ট্রেলিয়ার স্পিনার

ভারত আজ জিতলে টি-টোয়েন্টি বিশ্বকাপে একাধিক রেকর্ড গড়বে ভারত। এর আগে কোনো স্বাগতিক দল চ্যাম্পিয়ন হতে পারেনি। কলম্বোর প্রেমাদাসায় ২০১২ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠলেও ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে রানার্সআপ হয়েছিল শ্রীলঙ্কা। এ ছাড়া কোনো দল এখন পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা দুইবার চ্যাম্পিয়ন হতে পারেনি।

‘বাংলাদেশ নারী ক্রিকেট দল গত কয়েক বছরে যা খেলেছে, তা গর্ব করার মতো’

৫ বলে ৫ উইকেট নিয়ে নিউজিল্যান্ডের ক্রিকেটারের ইতিহাস

পাকিস্তানের ক্রিকেটাররা এখন বাংলাদেশে

ভারতে দুটি দল আটকে থাকায় আইসিসিকে কাঠগড়ায় তুললেন ভন

পাকিস্তান সিরিজের আগে কেমন হলো বাংলাদেশের প্রস্তুতি

ভারতীয়দের হৃদয় ভাঙতেও আপত্তি নেই নিউজিল্যান্ড অধিনায়কের

ভারত-নিউজিল্যান্ড ফাইনালে গাইবেন ফাল্গুনি পাঠক-রিকি মার্টিন

অস্ট্রেলিয়ার পর নিউজিল্যান্ডও কেন মোদি স্টেডিয়ামের উইকেটের ছবি তুলে রাখল

দর্শক সংখ্যায় নতুন রেকর্ড গড়ল ভারত-ইংল্যান্ড সেমিফাইনাল

বিশ্বকাপ ফাইনালের উইকেট কেমন হবে