হোম > খেলা > ক্রিকেট

হামজার সেঞ্চুরিতে ভারতকে দাপট দেখাল পাকিস্তান

ক্রীড়া ডেস্ক    

ক্যাপশন: সেঞ্চুরি হাঁকিয়ে পাকিস্তানের উইকেটকিপার ব্যাটার হামজা জাহুরের উদ্‌যাপন। ছবি: সংগৃহীত।

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ভারতকে ৩ উইকেটে হারিয়ে দিয়েছে পাকিস্তান। ভারতের অর্জুন রাজপুতের সেঞ্চুরির জবাবে পাল্টা সেঞ্চুরি হাঁকিয়ে দলকে জয় এনে দিয়েছেন পাকিস্তানের উইকেটকিপার ব্যাটার হামজা জাহুর। তাঁর অপরাজিত সেঞ্চুরিতে ১১ বল হাতে রেখেই ২০৯ রানের লক্ষ্য পেরিয়ে যায় পাকিস্তান।

আজ ওমানের আল আমেরাতে গ্রুপ ‘এ’-এর ম্যাচে টসে জিতে আগে ব্যাটিংয়ে নামে ভারত। শুরুতেই ২২ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে দলটি। সেখান থেকে ইনিংস মেরামতের দায়িত্ব নেন অর্জুন রাজপুত। ৮৫ বলে ১১ চার ও ৫ ছক্কায় ১০৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। বীরেন্দর শেবাগের ছেলে আর্যবীর শেবাগ ২২ ও কাব্য পরেশ প্যাটেল করেন ২৩ রান।

তবে অন্যদের ব্যর্থতায় ৪৬.৩ ওভারে ২০৮ রানেই গুটিয়ে যায় ভারতের ইনিংস। পাকিস্তানের হয়ে আলী রাজা, রিজওয়ানউল্লাহ ও নিখাব শফিক ৩টি করে উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে ৬১ রানেই ৫ উইকেট হারিয়ে বিপাকে পড়ে পাকিস্তান। সেখান থেকে দলের হাল ধরেন হামজা জাহুর ও হাসনাইন আব্বাস দার। ষষ্ঠ উইকেটে তাঁদের ১০৭ রানের জুটি ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। হাসনাইন ৬৭ বলে ৩৮ রান করে ফিরলেও অবিচল ছিলেন হামজা। শেষ পর্যন্ত ১০৮ বলে ১০ চার ও ৩ ছক্কায় ১০০ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তিনি।

ভারতের হয়ে মানাল চৌহান ৩২ রানে ৩টি এবং মোহিত উলভা ২টি উইকেট নেন। তবে তাঁদের বোলিং সাফল্য কাজে আসেনি। ৪৮.১ ওভারে ৭ উইকেট হারিয়ে ২০৯ রান তুলে ৩ উইকেটের জয় নিশ্চিত করে পাকিস্তান। ম্যাচসেরার পুরস্কারও জিতেছেন হামজা জাহুর।

এই জয়ে গ্রুপ ‘এ’-এর পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে পাকিস্তান। দুই ম্যাচে পূর্ণ ৪ পয়েন্ট তাদের। ২ পয়েন্ট নিয়ে রানরেটের ব্যবধানে দ্বিতীয় স্থানে ভারত, তৃতীয় স্থানে সংযুক্ত আরব আমিরাত। দুই ম্যাচেই হেরে এখনো পয়েন্টের খাতা খুলতে পারেনি নেপাল। পরের ম্যাচে পাকিস্তানের প্রতিপক্ষ নেপাল, আর ভারতের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত।

সিলেটের ঐতিহাসিক ইনিংস হৃদয়ের কাছে কেন ‘স্পেশাল’ নয়

‘কাউকে এক দিন-দুই দিন দেখে বিচার করা ঠিক না’

কোহলিকে লক্ষ্য করে ব্যাট ছোড়ার ঘটনা ভাইরাল

বাংলাদেশের নাগালের বাইরে নিয়ে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

ওয়ার্নারকে অস্ট্রেলিয়ার কেলেঙ্কারির আসল ঘটনা আগেই জানিয়েছিলেন খাজা

আরও বড় কর, আরও বড় কর—হৃদয়কে বলেছিলেন মুশফিক

মিরাজ-তাইজুলের জোড়া আঘাতের পরও স্বস্তিতে নেই বাংলাদেশ

শ্রীলঙ্কাকে হারিয়ে টিকে রইল বাংলাদেশ

ঘুরে দাঁড়ানোর গল্প হৃদয়ের কাছেই শুনতে বললেন কোচ

সিলেটে বাংলাদেশের হৃদয়ছোঁয়া দিন