হোম > খেলা > ক্রিকেট

অবশেষে শামীমকে নিল বিসিবি

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টির দলে শামীম হোসেন পাটোয়ারী। ছবি: ক্রিকইনফো

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টির দলে ছিলেন না শামীম হোসেন পাটোয়ারী। শামীমকে না নেওয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক প্যানেলের সঙ্গে লেগে গিয়েছিল লিটন দাসের। অবশেষে শামীমকে নিল বিসিবি।

সিরিজের তৃতীয় টি-টোয়েন্টির জন্য আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে দল ঘোষণা করেছে বিসিবি। সিরিজ নির্ধারণী এই টি-টোয়েন্টি ম্যাচের দলে সুযোগ পেয়েছেন শামীম। শামীমের অন্তর্ভুক্তি ছাড়া দলে আর কোনো পরিবর্তন নেই। তৃতীয় টি-টোয়েন্টির জন্য বাংলাদেশের দলটা এখন ১৬ সদস্যের।

২০২১ থেকে শুরু করে এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে ৫৩ ম্যাচ খেলেছেন শামীম। যার মধ্যে খেলেছেন ৪৬ টি-টোয়েন্টি ও ৭ ওয়ানডে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১২৩.৭১ স্ট্রাইকরেটে করেন ৫৭১ রান। ৫৩ চার ও ২০ ছক্কা মেরেছেন। করেছেন ১ ফিফটি।

শেষের দিকে ঝড় তুলে ক্যামিও ইনিংস খেলায় সুখ্যাতি রয়েছে শামীমের। ফিল্ডিংয়েও তিনি দুর্দান্ত। খন্ডকালীন স্পিনার হিসেবেও কার্যকরী হতে পারেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টি খেলার পর বাংলাদেশের জার্সিতে আর খেলার সুযোগ পাননি তিনি।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৩৯ রানে হেরেছে বাংলাদেশ। হৃদয়ের ৮৩ রানের ইনিংসটা শুধু হারের ব্যবধানই কমিয়েছে। গতকাল ২ বল হাতে রেখে ৪ উইকেটে জিতে সমতায় ফেরাল বাংলাদেশ। পরশু একই মাঠে তৃতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল।

সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশ দল

লিটন দাস (অধিনায়ক ও উইকেটরক্ষক), সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম অঙ্কন, শেখ মেহেদী হাসন, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান, শরীফুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, শামীম হোসেন পাটোয়ারী

দক্ষিণ আফ্রিকার কাছে হেরে বাংলাদেশের বিদায়

তামিমের রেকর্ড ভাঙার অপেক্ষা বাড়ল মুশফিকের, বিপদে বাংলাদেশ

জিম্বাবুয়ের ভুলের সুযোগ কাজে লাগাচ্ছে বাংলাদেশ

জিম্বাবুয়ে সিরিজকেই কেন এত গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ

আগামী বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ, পাকিস্তানের কী হবে

বিশ্বকাপের মাঝপথে বড় ধাক্কা খেল অস্ট্রেলিয়া

ভারতকে হারিয়ে আয়ারল্যান্ডের অঘটন

ক্যাচ মিসের খেসারত দিয়ে ভারতের কাছে হারল বাংলাদেশ

এবারও হাত মেলাননি বাংলাদেশ-ভারতের অধিনায়কেরা

অস্ট্রেলিয়া সিরিজ থেকে এক পরিবর্তন নিয়ে জিম্বাবুয়ে যাচ্ছে বাংলাদেশ