হোম > খেলা > ক্রিকেট

আইপিএল শেষেই শুরু ভারত-আফগানিস্তান সিরিজ

ক্রীড়া ডেস্ক    

প্রথমবার ওয়ানডে সিরিজ খেলবে দুই দল। ছবি: সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৯ তম সংস্করণ শেষ হবে আগামী ৩১ মে। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি শেষ করার পর দম ফেলার ফুরসত পাবে না ভারতের ক্রিকেটাররা। ছয় দিনের মাথায় জাতীয় দায়িত্বে নেমে যেতে হবে শুবমান গিলের দলকে। নিজেদের মাঠে আফগানিস্তানকে আতিথেয়তা দেবে ভারত।

ভারত সফরে একটি টেস্ট এবং তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে আফগানিস্তান। সেই সিরিজকে সামনে রেখে আজ সূচি প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ২০১৮ সালের পর প্রথমবার টেস্টে মুখোমুখি হতে দেখা যাবে এই দুই দলকে।

চণ্ডীগড় ভারত ও আফগানিস্তানের একমাত্র টেস্ট ম্যাচটি শুরু হবে ৬ জুন। এই মাঠে এখন পর্যন্ত কোনো লাল বলের ম্যাচ অনুষ্ঠিত হয়নি। চণ্ডীগড়ের অভিষেক টেস্ট ম্যাচটা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৫-২৭ চক্রের অংশ নয়। এর আগে ২০১৮ সালে অনুষ্ঠিত টেস্টে ভারতের কাছে পাত্তা পায়নি আফগানরা। তাদের ইনিংস এবং ২৬২ রানে হারিয়েছিল ভারত।

একমাত্র টেস্ট শেষে ভারত ও আফগানিস্তানের ওয়ানডে সিরিজ শুরু হবে ১৪ জুন। বাকি ম্যাচ দুটি হবে ১৭ ও ২০ জুন। ওয়ানডে সিরিজের ম্যাচগুলোর ভেন্যু ধর্মশালা, লক্ষ্ণৌ এবং চেন্নাই। এই প্রথমবার দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ খেলবে দুই দল।

আপাতত টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে ব্যস্ত ভারত। গতকাল বাঁচা-মরার ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে সূর্যকুমার যাদবের দল। ফাইনালে ওঠার মিশনে আগামী ৫ মার্চ ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ভারত শিরোপার লড়াইয়ে টিকে থাকলেও টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের যাত্রা থেমেছে গ্রুপ পর্বেই। ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে খেলেছিল তারা।

ছিটকে পড়লেন সাদমান, কপাল খুলল জাকিরের

‘নাহিদ রানা বাংলাদেশের বড় প্লাস পয়েন্ট, নতুন সেনসেশন’

পাকিস্তানকে গুঁড়িয়ে দেওয়ার নায়ক রানাকে পুরস্কার দিল আইসিসি

শান্তদের জন্য হাতে কী লিখে আনেন ফিল্ডিং কোচ

‘এই পুরস্কার শুধুই আফ্রিদির নয়, পুরো পাকিস্তানের’

সেঞ্চুরির রাতে কোহলির এমন উদ্‌যাপনের রহস্য কী

বিশ্বকাপের আগে যাদের বিপক্ষে খেলে প্রস্তুতি সারবে বাংলাদেশ

ইংল্যান্ড দলে ডাক পেলেন বিপিএল খেলা এই ক্রিকেটার

বাংলাদেশের কাছে বিধ্বস্ত পাকিস্তান কি বাবরের নেতৃত্বে ফিরবে

আইপিএলে লজ্জার হারের পর ভারতীয় বোর্ডের শাস্তি পেলেন কামিন্স