হোম > খেলা > ক্রিকেট

খুলনার কাছে দুর্দান্ত ঢাকার করুণ হার

উদ্বোধনী ম্যাচে চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে জয়, তবে এরপর থেকে হেরেই চলেছে দুর্দান্ত ঢাকা। আজ সিলেটে রাতের ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নেমে ওপেনাররা দারুণ শুরু এনে দেওয়ার পরও সুবিধা করতে পারেননি মোসাদ্দেক হোসেন সৈকতরা। হেরেছে ১০ উইকেটে। 

শুরুতে ওপেনার মোহাম্মদ নাইম ব্যাটে ঝড় তুললেও ৯ উইকেটে ১৩০ রানে থেমে যায় ঢাকার ইনিংস। আরেক ওপেনার সায়েম আইয়ুবের সঙ্গে ৭৫ রানের জুটি গড়েছিলেন তিনি। যার মধ্যে নাইম ২১ বলে করেছেন ৪১ রান। ৩৫ রান করা সায়েমকে ফিরিয়ে ঢাকার ধসের শুরু করেন দাসুন শানাকা। পরের ৩৯ রান করতেই ঢাকা হারিয়েছে সবগুলো উইকেট। 

খুলনার হয়ে ১৫ রান দিয়ে ৩ উইকেট নেন পাকিস্তানি স্পিনার মোহাম্মদ নওয়াজ। ২টি করে উইকেট নিয়েছেন দুই পেসার মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ও মুকিদুল ইসলাম। 

 ১৩১ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে খুলনাকে ঝোড়ো শুরু এনে দেন আহত অবসরে যাওয়া এভিন লুইস (১৩ বলে ২৬ রান)। অধিনায়ক এনামুল হক বিজয়ের (৫৮ *) ফিফটিতে বাকি পথ স্বাচ্ছন্দ্যেই পাড়ি দেয় খুলনা। আফিফ হোসেন অপরাজিত ছিলেন ৩৭ রানে। 
 
এ নিয়ে চার ম্যাচের চারটিতে জিতল খুলনা। পূর্ণ ৮ পয়েন্ট নিয়ে সবার ওপরে এখন তারা। টানা তিন হারে ২ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে ঢাকা।

ভারত সিরিজে ভরাডুবির পর নেতৃত্ব ছাড়লেন আফগান ক্রিকেটার

বিশ্বকাপের ফরম্যাট বদলানোয় কী কী যুক্তি দেখাল আইসিসি

জিম্বাবুয়েতে ভরাডুবি হলেও অস্ট্রেলিয়ায় ভালো খেলবে বাংলাদেশ

বাংলাদেশ সিরিজ দিয়েই ফিরছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক, বাদ কারা

না ফেরার দেশে গ্যারি সোবার্স

আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ

জিম্বাবুয়ের কাছে বাজে হারে সিরিজ শুরু করল বাংলাদেশ

স্বীকৃতির সঙ্গে আইসিসিতে শীর্ষ পদও পেলেন তামিম

বিশ্বকাপের ফরম্যাট বদলাল আইসিসি

জিম্বাবুয়ের বিপক্ষে ফিল্ডিংয়ে বাংলাদেশ, তিন বছর পর ফিরলেন ইয়াসির