হোম > খেলা > ক্রিকেট

জাহানারা চাইলে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস আসিফ মাহমুদের

ক্রীড়া ডেস্ক    

আলোচিত ইস্যুতে কথা বলেছেন আসিফ মাহমুদ। ফাইল ছবি

জাহানারার যৌন নিপীড়নের অভিযোগের বিষয়টি তদন্ত করতে ইতিমধ্যে কমিটি গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবার আলোচিত ইস্যুতে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে পাশে পেলেন বাংলাদেশ নারী দলের সাবেক অধিনায়ক। জাহানারা আইনি ব্যবস্থা নিতে চাইলে সহায়তা করার আশ্বাস দিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা।

গতকাল এক সাক্ষাৎকারে জাতীয় দলে খেলার সময় তৎকালীন নির্বাচক ও টিম ম্যানেজার মঞ্জুরুল ইসলাম এবং বিসিবির নারী বিভাগের প্রয়াত সাবেক ইনচার্জ তৌহিদুর রহমানের বিরুদ্ধে সরাসরি যৌন হয়রানির অভিযোগ আনেন জাহানারা।

বাংলাদেশ নারী দলের হয়ে ১৩৫টি আন্তর্জাতিক ম্যাচ খেলা ক্রিকেটারের ওই সাক্ষাৎকারের পরই সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন ভক্তরা। অনেকে এই ন্যক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন। আলোচিত ইস্যুতে আজ বার্তা দিয়েছেন জাতীয় দলের সাবেক দুই অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও তামিম ইকবাল। সবশেষ বিষয়টি নিয়ে কথা বললেন আসিফ মাহমুদ।

আজ এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমাদের দপ্তর থেকে ইতিমধ্যে ভুক্তভোগীর (জাহানারা আলম) সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এটা যেহেতু ফৌজদারি অপরাধ। তাই তিনি যদি আইনি ব্যবস্থা নিতে চান, তাহলে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। যেন দোষীরা দৃষ্টান্তমূলক শাস্তি পান—আমরা সেটা নিশ্চিত করব।’

এ ধরনের ন্যক্কারজনক কাজ করে কেউ ছাড় পাবেন না বলেও জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা, ‘এসব কথা এবারই প্রথম শুনতে পেলাম—বিষয়টি এমন নয়। অন্যান্য খেলা থেকেও এমন অনেক অভিযোগ আসে। এই ধরনের কাজ করে কেউ যেন পার পেয়ে না যায়, সেটা আমাদের নিশ্চিত করতে হবে।’

ইরান যুদ্ধে স্থগিত হতে পারে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ

বিশ্বকাপের সেরা একাদশে ভারতের চারজন, নেই নিউজিল্যান্ডের কেউ

ভারতের বিশ্বকাপ জয়ী কোচকে নিয়োগ দিল শ্রীলঙ্কা

চাকরি ছেড়েও মায়ের কাছে থাকা হলো না সাংবাদিক রাজুর

‘ভারতই এই শিরোপার যোগ্য দাবিদার ছিল’

‘ভারত বিশ্বকাপ জেতে, পাকিস্তান কেনিয়া-উগান্ডাকে হারিয়েই উদ্‌যাপন করে’

বাংলাদেশকে সমীহ করছে পাকিস্তান

‘ক্রিকেটকে ধ্বংস করে দিয়েছে ভারত’

চ্যাম্পিয়ন হয়ে কত টাকা পেল ভারত

ওয়ানডেতে আগের অবস্থায় ফিরতে চায় বাংলাদেশ