হোম > খেলা > ক্রিকেট

বিসিবির নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তিন প্রার্থী

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

বিসিবি নির্বাচন আরও প্রতিদ্বন্দ্বিতাহীন হতে যাচ্ছে। ছবি: বিসিবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন ৭ জুন। আজ চূড়ান্ত প্রার্থীদের নাম প্রকাশ করা হয়েছে। নির্বাচন থেকে নাম সরিয়ে নিয়েছেন তিন প্রার্থী। এতে আরও প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচন হতে যাচ্ছে বিসিবির।

নাম প্রত্যাহার করেছেন ফেনী জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর শরীফুল ইসলাম তপু, লিজেন্ডস অব রূপগঞ্জের কাউন্সিলর মোহাম্মদ লুৎফর রহমান, ওল্ড ঢাকা ক্রিকেটার্সের মোহাম্মদ মাহমুদ-উর-রহমান।

বিসিবির পরিচালনা পর্ষদ নির্বাচনে অংশ নিতে তিন ক্যাটাগরিতে ৩৩ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তাঁদের মধ্যে শুধু গোপালগঞ্জের জসিম উদ্দিন খসরুর মনোনয়ন বাতিল হয়েছিল। বাকি ৩২ প্রার্থীর মধ্যে কেউ ক্ষমতাসীন দলের সংসদ সদস্য, কেউ মন্ত্রীদের স্বজন কিংবা বিএনপির প্রভাবশালী নেতা। বিসিবির পরিচালক হতে যেন মরিয়া সরকারি দলীয়রা।

তিন ক্যাটাগরি থেকে ৮ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হচ্ছেন।যার মধ্যে আঞ্চলিক ও জেলা ক্রিকেট নামে পরিচিত ক্যাটাগরি-১ থেকে ১০ জনের মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হচ্ছেন ৭ জন। চট্টগ্রাম ও ঢাকা থেকে ২ জন করে এবং রাজশাহী, রংপুর ও সিলেট থেকে ১ জন করে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হচ্ছেন। আর ক্যাটাগরি-৩ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল এডুকেশন বিভাগের দায়িত্বপ্রাপ্ত ও সাবেক পরিচালক সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর। তিনি বিসিবির বর্তমান অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবালের ফুফা।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় তাহলে আট জন পরিচালক তো হয়েই যাচ্ছেন। তবে প্রতিযোগিতা হবে ক্যাটাগরি-২ নামে পরিচিত ঢাকা মহানগর ক্লাবে। এখানে ১৬ প্রার্থীর মধ্য থেকে হবেন ১২ পরিচালক। খুলনা, বরিশাল বিভাগেও প্রতিদ্বন্দ্বিতা রয়েছে। বরিশাল বিভাগে একটি পদের বিপরীতে দুজন প্রার্থী। খুলনায় দুই পদের জন্য লড়বেন তিন প্রার্থী।

গত ৭ এপ্রিল আমিনুল ইসলাম বুলবুলের পরিচালনা পর্ষদ ভেঙে এনএসসি তামিমকে সভাপতি করেই গঠন করে অ্যাডহক কমিটি। ১১ সদস্যের অ্যাডহক কমিটির সাতজনই আছেন নির্বাচনে।

২ রানে ৬ উইকেট, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বিশ্ব রেকর্ড গড়লেন এই বোলার

‘ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে চলে অস্ট্রেলিয়ার ক্রিকেট’

আইপিএলে চিয়ারলিডারকে হেনস্তা করল ভক্ত, পুলিশের হস্তক্ষেপ

আইপিএলে ছেলেকে নিয়ে শচীনের পোস্ট ভাইরাল

অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জেতার আশা জয়ের

বিশ্বকাপের আগে বাংলাদেশের মাথাব্যথার কারণ কী

‘বিশ্বকাপে শুধু ভালো খেলা নয়, আমরা জিততে চাই’

বিসিবিতে পদ পেতে মরিয়া বিএনপির নেতা-স্বজনেরা

শান্ত-রাব্বিদের সেঞ্চুরির দিনে তাইজুলের ৫, দাপটের সঙ্গে জিতল মোহামেডান

বাংলাদেশের কাছে বিধ্বস্ত হওয়ার পর কে হচ্ছেন পাকিস্তানের নতুন অধিনায়ক