
টি-টোয়েন্টি মানেই বলের চেয়ে বেশি রান করা। নিয়মিত সিঙ্গেলের পাশাপাশি চার-ছক্কায় দলের রান বাড়িয়ে নেওয়ায় এই সংস্করণে ব্যাটারদের মূল দায়িত্ব। বাস্তবতা বলছে, এদিক দিয়ে পিছিয়ে বাংলাদেশ নারী দলের ব্যাটাররা। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে যেটা ভাবাচ্ছে নিগার সুলতানা জ্যোতিকে।
সবশেষ দুই বছরে টি-টোয়েন্টিতে শীর্ষ দলগুলোর ব্যাটাররা ১৩৬-এর বেশি স্ট্রাইকরেটে ব্যাটিং করেছে। সেখানে বাংলাদেশের ব্যাটারদের স্ট্রাইকরেট ১২৩। স্ট্রাইকরেটের এই তারতম্য ম্যাচের ফলেও পার্থক্য গড়ে দেয়। টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাটাররা এই বিষয়টা থেকে বের হয়ে আসতে না পারলে যে দলকে ভুগতে হবে সেটাই ভালোই টের পাচ্ছেন জ্যোতি।
বিশ্বকাপের আগে স্কটল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে অংশ নিতে আগামীকাল ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। তার আগে আজ সংবাদ সম্মেলনে এসেছিলেন জ্যোতি। স্ট্রাইকরেট নিয়ে করা প্রশ্নের জবাবে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘স্ট্রাইক রেটের বিষয়টা হলো, এটার একটা বড় কারণ হচ্ছে ধারাবাহিকতা। ব্যাটাররা দেখা যাচ্ছে একদিনে... আমি যদি সাম্প্রতিক কিছু উদাহরণ আপনাকে বলি যে, একটা ম্যাচে দেখা যাচ্ছে যে একজন ৩২ বলে ৫০ করছে, পরের দিন পরিস্থিতি এমন তৈরি হচ্ছে সে আবার যেয়ে ৪৮ বলে ৫০ করতেছে। তো এই যে একটা স্ট্রাইক রেট ধরে রাখার যে বিষয়টা, পরিস্থিতি অনুযায়ী ওটা আমরা ধরে রাখতে পারতেছি না ব্যাটিং ইউনিট হিসেবে।’
স্ট্রাইকরেটে পিছিয়ে থাকায় টপঅর্ডার ব্যাটারদের দায়ী করলেন জ্যোতি, ‘বড় ইনিংস খেলার সুযোগ কিন্তু টপ অর্ডারেই থাকে। টপ অর্ডারে আমরা যে রকম হয় যে অনেক সময় যখন ওপেনার থেকে বা বিশেষ করে পাওয়ার প্লে-তে ভালো একটা স্কোর আসে, পরে যেয়ে ওই গতিতে আমরা আরও ভালো স্ট্রাইক রেটে ব্যাটিং করতে পারি। কিন্তু আবার যখন শুরুতেই দুই-তিনটা উইকেট পড়ে যাচ্ছে, পরে যেয়ে হচ্ছে আমাদেরকে একটু হলেও ধরে খেলতে হচ্ছে, যখন ওই সময় আসলে এরকম উচ্চ স্ট্রাইক রেট ধরে রাখা হয়ে উঠে না। তো আমি মনে করবো যে এটা একটা সবচেয়ে বড় ইস্যু, যেটা আমাদের এই স্ট্রাইক রেটের তারতম্য সৃষ্টি করে দিয়েছে।’
টি-টোয়েন্টি বিশ্বকাপে স্বর্ণা, রাবেয়াদের কাছে ধারাবাহিক পারফরম্যান্স দেখতে চান জ্যোতি, ‘খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো, স্বর্ণার যে সামর্থ্য আছে ক্রিকেট খেলার এবং যেভাবে সে পারফর্ম করছে—সেটা অবশ্যই ইতিবাচক। তবে এখনো সে দলের জন্য ধারাবাহিক হতে পারেনি। তার সক্ষমতা অনুযায়ী যদি সে খেলতে পারে এবং নিয়মিতভাবে দলের জন্য অবদান রাখতে পারে, তাহলে সেটা আমাদের জন্য বড় অর্জন হবে। বিশেষ করে শেষ দিকে দ্রুত রান তোলার বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। বড় ইনিংস খেলার সক্ষমতা স্বর্ণার আছে। সে যদি সেই অনুযায়ী খেলতে পারে, তাহলে দলের জন্য সেটা অনেক বড় প্রভাব ফেলবে। রাবেয়ার ব্যাপারটা হলো, সে দারুণ একজন বোলার এবং ব্যাটিংও করতে পারে। তবে নিজের সামর্থ্য অনুযায়ী যদি সে দলের জন্য আরও বেশি অবদান রাখতে পারে, তাহলে সেটা আমাদের জন্য বাড়তি পাওয়া হবে।’

ইংল্যান্ড ও ওয়েলসের মাটিতে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে আগামী ১২ জুন। তবে বাংলাদেশ দল ঢাকা ছাড়বে বেশ আগেই। বিশ্বকাপ প্রস্তুতির জন্য হিসেবে ত্রিদেশীয় সিরিজে অংশ নিতে আগামীকাল স্কটল্যান্ডের বিমান চড়বে নিগার সুলতানা জ্যোতিরা। এবারের আর শুধু ভালো খেলাই নয়, জেতার লক্ষ্য নিয়েই বিশ্বকাপ মিশনে নামবে ব
১ ঘণ্টা আগে
২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের প্রস্তুতি পরিকল্পনায় বড় পরিবর্তন আনছে ইরান জাতীয় ফুটবল দল। শুরুতে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার টাকসনে বেস ক্যাম্প করার কথা থাকলেও শেষ পর্যন্ত মেক্সিকোকে বেছে নিয়েছে তারা। বিষয়টি নিশ্চিত করেছেন ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ।
৩ ঘণ্টা আগে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনে অংশ নিতে তিন ক্যাটাগরিতে ৩৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তাঁদের মধ্যে শুধু গোপালগঞ্জের জসিম উদ্দিন খসরুর মনোনয়ন বাতিল হয়েছে। তাঁর আজ আপিল করার সুযোগ থাকছে। বাকি ৩২ প্রার্থীর মধ্যে কেউ ক্ষমতাসীন দলের সংসদ সদস্য, কেউ মন্ত্রীদের স্বজন
৩ ঘণ্টা আগে
সংস্করণ বদলেছে, বদলেছে টুর্নামেন্টের ধরনও। তবে বদলাননি নাজমুল হোসেন শান্ত। পাকিস্তান সিরিজের ফর্মটা টেনে এনেছেন ঢাকা প্রিমিয়ার লিগেও (ডিপিএল)। তাঁর দুর্দান্ত সেঞ্চুরিতে দাপুটে জয় পেয়েছে আবাহনী।
২০ ঘণ্টা আগে