হোম > খেলা > ক্রিকেট

জেনে নিন পিএসএলে বাংলাদেশের ক্রিকেটারদের ম্যাচের সূচি

ক্রীড়া ডেস্ক    

ছয় বাংলাদেশি ক্রিকেটার এবার দল পেয়েছেন পিএসএলে। ছবি: সংগৃহীত

একসঙ্গে এবার বাংলাদেশের ছয় ক্রিকেটার খেলবেন পাকিস্তান সুপার লিগে (পিএসএল)। নাহিদ রানা, তানজিদ হাসান তামিম, শরীফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, পারভেজ হোসেন ইমন—তাঁরা এবার দল পেয়েছেন পিএসএলে। কখনো একসঙ্গে, কখনোবা প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশি ক্রিকেটারদের দেখা যেতে পারে এবারের পিএসএলে।

তিনটি ভিন্ন দলে এবার বাংলাদেশের ক্রিকেটারদের নেওয়া হয়েছে পিএসএলে। সবচেয়ে বেশি তিন বাংলাদেশি আছেন পেশোয়ার জালমিতে। নিলাম থেকে রানাকে নিয়েছে পেশোয়ার। আর তানজিদ তামিম, শরীফুলকে সরাসরি চুক্তিতে নিয়েছে পিএসএলের এই ফ্র্যাঞ্চাইজি। লাহোরে আছেন মোস্তাফিজ ও ইমন। রিশাদ খেলবেন রাওয়ালপিন্ডি পিন্ডিজের হয়ে। গতকাল পিএসএল নিজেদের অফিশিয়াল এক্স হ্যান্ডলে ম্যাচের সময় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে। বিকেল-রাত দুই বেলাতেই বাংলাদেশি ক্রিকেটারদের ম্যাচ রয়েছে। এমনকি পিএসএলে একই দিনে বেলা সাড়ে ৩টা থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত তাঁদের খেলা উপভোগ করতে পারবেন দেশের ক্রিকেটপ্রেমীরা।

চলুন একনজরে জেনে যাওয়া যাক পিএসএলে বাংলাদেশের ক্রিকেটারদের ম্যাচের সূচি:

লাহোর কালান্দার্সের ম্যাচ (মোস্তাফিজুর রহমান, পারভেজ হোসেন ইমন) তারিখ প্রতিপক্ষ শুরুর সময় (বাংলাদেশ সময়) ২৬ মার্চ হায়দরাবাদ কিংসমেন রাত ৯টা ২৯ মার্চ করাচি কিংস রাত ৯টা ৩ এপ্রিল মুলতান সুলতানস রাত ৯টা ৯ এপ্রিল ইসলামাবাদ ইউনাইটেড বেলা সাড়ে ৩টা ১১ এপ্রিল পেশোয়ার জালমি বেলা সাড়ে ৩টা ১৭ এপ্রিল কোয়েটা গ্ল্যাডিয়েটর্স রাত ৯টা ১৮ এপ্রিল রাওয়ালপিন্ডি পিন্ডিজ রাত ৯টা ২১ এপ্রিল কোয়েটা গ্ল্যাডিয়েটর্স রাত ৯টা ২৩ এপ্রিল করাচি কিংস রাত ৯টা ২৫ এপ্রিল হায়দরাবাদ কিংসমেন রাত ৯টা
পেশোয়ার জালমির ম্যাচ (নাহিদ রানা, শরীফুল ইসলাম, তানজিদ হাসান তামিম) তারিখ প্রতিপক্ষ শুরুর সময় (বাংলাদেশ সময়) ২৮ মার্চ রাওয়ালপিন্ডি পিন্ডিজ বেলা সাড়ে তিনটা ৩১ মার্চ ইসলামাবাদ ইউনাইটেড রাত ৯টা ৮ এপ্রিল হায়দারাবাদ কিংসমেন রাত ৯টা ৯ এপ্রিল করাচি কিংস রাত ৯টা ১১ এপ্রিল লাহোর কালান্দার্স বেলা সাড়ে ৩টা ১৩ এপ্রিল মুলতান সুলতানস রাত ৯টা ১৫ এপ্রিল কোয়েটা গ্ল্যাডিয়েটর্স রাত ৯টা ২২ এপ্রিল মুলতান সুলতানস রাত ৯টা ২৪ এপ্রিল ইসলামাবাদ ইউনাইটেড রাত ৯টা ২৬ এপ্রিল রাওয়ালপিন্ডি পিন্ডিজ বেলা সাড়ে ৩টা
রাওয়ালপিন্ডি পিন্ডিজের ম্যাচ (রিশাদ হোসেন) তারিখ প্রতিপক্ষ শুরুর সময় (বাংলাদেশ সময়) ২৮ মার্চ পেশোয়ার জালমি বেলা সাড়ে ৩টা ২ এপ্রিল করাচি কিংস রাত ৯টা ৪ এপ্রিল ইসলামাবাদ ইউনাইটেড রাত ৯টা ৬ এপ্রিল মুলতান সুলতানস রাত ৯টা ১০ এপ্রিল কোয়েটা গ্ল্যাডিয়েটর্স রাত ৯টা ১৬ এপ্রিল হায়দরাবাদ কিংসমেন বেলা সাড়ে ৩টা ১৮ এপ্রিল লাহোর কালান্দার্স রাত ৯টা ২১ এপ্রিল মুলতান সুলতানস রাত ৯টা ২৩ এপ্রিল ইসলামাবাদ ইউনাইটেড বেলা সাড়ে ৩টা ২৬ এপ্রিল পেশোয়ার জালমি বেলা সাড়ে ৩টা

২৬ মার্চ টুর্নামেন্টের শুরুর দিনই দেখা যেতে পারে বাংলাদেশের ক্রিকেটারদের। মোস্তাফিজ-ইমনের লাহোর কালান্দার্স সেদিন খেলবে হায়দরাবাদ কিংসমেনের বিপক্ষে। লাহোর কালান্দার্স, পেশোয়ার জালমি, হায়দরাবাদ কিংসমেন, রাওয়ালপিন্ডি পিন্ডিজ, মুলতান সুলতানস, কোয়েটা গ্ল্যাডিয়েটর্স, ইসলামাবাদ ইউনাইটেড, করাচি কিংস—এই আট দল খেলবে এবারের পিএসএল।

২৬ এপ্রিল রাওয়ালপিন্ডিতে ইসলামাবাদ ইউনাইটেড-মুলতান সুলতানস ম্যাচ দিয়ে শেষ হচ্ছে লিগ পর্ব। এক দিন বিরতি দিয়ে মাঠে শুরু হবে প্লে-অফ। রাওয়ালপিন্ডিতে ২৮ এপ্রিল হবে কোয়ালিফার। এলিমিনেটর ১, এলিমিনেটর ২, ফাইনাল সবই হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। ২৯ এপ্রিল ও ১ মে হবে এলিমিনেটর ১ ও এলিমিনেটর ২। শিরোপা নির্ধারণী ফাইনাল হবে ৩ মে। লাহোর, করাচি, রাওয়ালপিন্ডি, পেশোয়ার, মুলতান, ফয়সালাবাদ—এই ছয় ভেন্যুতে হবে ১১তম পিএসএল।

‘আফ্রিদির দলে থাকারই যোগ্যতা নেই’

এমন খবর আমরা কখনোই শুনিনি, দাবি ভারতীয় বোর্ডের

বড় জয়ে সিরিজে এগিয়ে গেল নিউজিল্যান্ড

ভারত সিরিজ থেকেই নতুন অধিনায়ক পাচ্ছে আয়ারল্যান্ড

‘যুদ্ধের ব্যাপারে যদি আগে জানতাম, তাহলে ট্রাম্পের সঙ্গে কথা বলতাম’

ভারতের প্রধান কোচের ৩ কোটি টাকার মানহানির মামলার কাহিনি কী

আরও একবার কন্যাসন্তানের বাবা হলেন খাজা

বিমান হামলায় আহতদের পাশে আফগান ক্রিকেটাররা

একসঙ্গে ৬ বাংলাদেশি ক্রিকেটার খেলবেন পাকিস্তান লিগে

আইপিএলের আগে মদ্যপান ছাড়লেন ভারতীয় ক্রিকেটার