হোম > খেলা > ক্রিকেট

‘মোস্তাফিজ বিশ্বের সেরা ও শীর্ষস্থানীয় বোলার’

ক্রীড়া ডেস্ক    

বাঁ হাতি পেসারদের মধ্যে এখন সর্বোচ্চ উইকেটের মালিক মোস্তাফিজ। ছবি: ফেসবুক

পাকিস্তান সুপার লিগেও (পিএসএল) নিজের দুর্দান্ত ফর্ম ধরে রেখেছেন মোস্তাফিজুর রহমান। লাহোর কালান্দার্সের হয়ে নিজের সেরাটাই দিচ্ছেন কাটার মাস্টার। এই বাঁ হাতি পেসারকে বিশ্বের সেরা ও শীর্ষস্থানীয় বোলার হিসেবে আখ্যা দিয়েছেন লাহোরের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি।

নিজেদের সবশেষ ম্যাচে গতকাল মুলতান সুলতান্সকে ২০ রানে হারিয়েছে লাহোর। লাহোরের করা ১৮৫ রানের জবাবে মুলতান থামে ১৬৫ রানে। এদিন বল হাতে খরুচে ছিলেন মোস্তাফিজ; ৩ ওভারে ৩৭ রান দেন এই পেসার। তুলে নেন ২ উইকেট। রান খরচে উদার হলেও একটি রেকর্ড গড়েছেন মোস্তাফিজ। টি-টোয়েন্টিতে বাঁ হাতি পেসার হিসেবে সর্বোচ্চ উইকেটের মালিক এখন তিনি।

রেকর্ড গড়ার পথে মোহাম্মদ আমিরকে পেছনে ফেলেছেন মোস্তাফিজ। ৩২৫ টি-টোয়েন্টিতে তাঁর শিকার ৪১৬ উইকেট। দুইয়ে নেমে গেছেন ৪১৫ উইকেট নেওয়া পাকিস্তানি পেসার। ৩৫৬ ম্যাচ খেলেছেন আমির। পিএসএলে আজ রাতে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে পিন্ডিজের হয়ে খেলতে নামবেন তিনি। সে ম্যাচে দুটি উইকেট পেলে এক দিনের ব্যবধানে নিজের রেকর্ড পুনরুদ্ধার করবেন আমির। তবে নিয়মিত খেলে যাওয়ায় মোস্তাফিজের সামনেও সুযোগ থাকছে আমিরের ধরাছোঁয়ার বাইরে চলে যাওয়ার।

এবারের পিএসএলে ৩ ম্যাচ শেষে মোস্তাফিজের শিকার ৪ উইকেট; ওভারপ্রতি খরচ করেছেন ৬.৯০ রান। মুলতানের বিপক্ষে ম্যাচ শেষে লাহোরের বোলিং আক্রমণের প্রশংসা করেছেন আফ্রিদি। সেখানেই মোস্তাফিজের নাম উচ্চারণ করেন তিনি। আফ্রিদি বলেন, ‘আমাদের দলে বিশ্বের সেরা বোলাররা আছে। ফিজ আছে দলে, হারিসও আছে। তারা বিশ্বের শীর্ষস্থানীয় বোলার। তারা খুব ভালোও করছে। আবার সিকান্দার রাজা বিশ্বের এক নম্বর অলরাউন্ডার। তাঁকে কেন কাজে লাগাব না?’

আইপিএলের মাঝপথে হঠাৎ কেন দেশে ফিরলেন অস্ট্রেলিয়ান তারকা

পিএসএলে ওপেনিংয়ে নেমেই ইমনের ঝোড়ো ব্যাটিং

মঈন আলীর সঙ্গে বিবাদের গুঞ্জন, কী বলছেন ওয়ার্নার

অচলাবস্থার সমাধানে ক্লাবের সঙ্গে বসছে বিসিবি

বাবার কারণে ধোনি-কপিলের কাছে ক্ষমা চাইলেন যুবরাজ

‘পাকিস্তান ৭৯১ কোটি টাকা কোথায় খরচ করল, খতিয়ে দেখা উচিত’

আমিরের রেকর্ড কি ভাঙতে পারবেন মোস্তাফিজ

ভারতের সঙ্গে সম্পর্কোন্নয়নে বিসিবির চিঠি

অশালীন ভাষা ব্যবহার করে শাস্তি পেলেন ভারতীয় ব্যাটার

৩৩ কোটি টাকা এভাবেই ‘গচ্চা’ দিতে হচ্ছে কলকাতার