হোম > খেলা > ক্রিকেট

রানা তাহলে কবে ফিরছেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সেরে উঠার পথে আছেন এই গতি তারকা। ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের দলে না থাকলেও নাহিদ রানাকে নিয়ে স্বস্তির খবর দিয়েছেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন। টি-টোয়েন্টিতে সিরিজে এই গতি তারকার খেলার সম্ভাবনা খুব বেশি।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ শেষে দম ফেলার ফুরসত নেই বাংলাদেশের। কালই দক্ষিণ আফ্রিকার বিমানে চড়বে নাজমুল হোসেন শান্ত, লিটন দাসরা। ওয়ান্ডারার্স স্টেডিয়ামে আগামী ১৫ নভেম্বর সিরিজের প্রথম টেস্ট খেলতে নামবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। সেই সিরিজ খেলতে চেয়েছিলেন রানা। কিন্তু এই পেসারকে নিয়ে কোনো ধরনের ঝুঁকিতে যেতে চান না নির্বাচকেরা।

চোট থেকে সেরে উঠার পথে থাকা রানা এখন অবস্থান করছেন অস্ট্রেলিয়ায়। সেখানে নিয়মিত বোলিং করছেন। দক্ষিণ আফ্রিকা সফরে টেস্টের পর তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। সংক্ষিপ্ততম সংস্করণ দিয়ে রানাকে ফেরানোর ভাবনা নির্বাচকদের।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের দল দেওয়ার পর প্রধান নির্বাচক সুমন বলেন, ‘রানার সঙ্গে আমার কথা হয়েছে। অস্ট্রেলিয়া থেকে ফোন করেছে। ও খুব আশাবাদী দ্রুত ফেরার জন্য। ৯০ ভাগ বোলিং করেছে অস্ট্রেলিয়াতে। ১৫ তারিখ ফিরবে। সে আশাবাদী ফিরে আসার ব্যাপারে। ও বলছে এখনই ফেরার মতো অবস্থায় আছে। যেহেতু একটা ইঞ্জুরির মধ্য দিয়ে গিয়েছে, আমরা প্রক্রিয়া অনুসরণ করেই আনতে চাই, তাড়াহুড়া করতে চাই না।’

রানাকে নিয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে চান সুমন, ‘হয়তো ওয়ানডে সিরিজেও তাকে পাব না। তবে চেষ্টা করব যদি টি-টোয়েন্টি সিরিজে পাওয়া যায়। ওয়ানডেতে রিস্ক নিলে নিতে পারি। তবে আমি মনে করি টি-টোয়েন্টি খেলাই ভালো হবে।’

‘বল টেম্পারিং’ নিয়ে ওয়ার্নারের বিস্ফোরক মন্তব্য

কেন জিততে পারল না বাংলাদেশ

কোনো ফলই এল না বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্টে

রবিনকে কেন নিল বিসিবি, নাঈম শেখকে ফেরানোর ব্যাখ্যা কী

৭০০০ রানের মাইলফলকে মুশফিকই প্রথম

বাংলাদেশ জাতীয় দলে প্রথমবার সুযোগ পাওয়া কে এই রবিন

বাংলাদেশ দলে চমক রবিন

রেকর্ড গড়েই জিততে হবে বাংলাদেশকে

সিলেটের ঐতিহাসিক ইনিংস হৃদয়ের কাছে কেন ‘স্পেশাল’ নয়

হামজার সেঞ্চুরিতে ভারতকে দাপট দেখাল পাকিস্তান