হোম > খেলা > ক্রিকেট

ফিফটির পরই উইকেট ছুড়ে এলেন সাইফ, গেলেন লিটনও

ক্রীড়া ডেস্ক    

৯৩ রানের জুটি গড়ার পর দ্রুত বিদায় নিয়েছেন লিটন দাস ও সাইফ হাসান। ছবি: এএফপি

মিরপুরে আজ সিরিজের প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিপক্ষে চাপ সামলে বাংলাদেশ দারুণভাবে ঘুরে দাঁড়াচ্ছিল। লিটন দাস ও সাইফ হাসান টেনে তুলছিলেন সাবলীলভাবেই। ফিফটিও করেছিলেন সাইফ। তবে ইনিংসটা আর বড় করতে পারলেন না বাংলাদেশের এই ওপেনার।

তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্ত পরপর দুই বলে বিদায় নেওয়ার পর ইনিংস মেরামতের দায়িত্ব নেন লিটন ও সাইফ। তৃতীয় উইকেট জুটিতে ১১৬ বলে ৯৩ রানের জুটি গড়েন তাঁরা (লিটন-সাইফ)। ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি আজই তুলে নিয়েছেন সাইফ। তবে ফিফটির সঙ্গে কেবল ৭ রান যোগ করতে পেরেছেন তিনি। সাইফের সঙ্গী লিটনও বিদায় নিয়েছেন দ্রুতই।

২৪৮ রানের লক্ষ্যে নামা বাংলাদেশ ৩.২ ওভারে ২ উইকেটে ২১ রানে পরিণত হয়। চতুর্থ ওভারের প্রথম ও দ্বিতীয় বলে তানজিদ তামিম ও শান্তর উইকেট নেন নিউজিল্যান্ডের পেসার নাথান স্মিথ। দুটি উইকেটই বোল্ড। হ্যাটট্রিক বলের মোকাবিলা করতে চার নম্বরে ব্যাটিংয়ে নামেন লিটন। তবে স্মিথ পারেননি হ্যাটট্রিক করতে।

লিটনের সঙ্গে ৯৩ রানের জুটি গড়ার পথে সাইফ তুলে নেন ফিফটি। ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি তুলে নিতে সাইফের লেগেছে ৫৯ বল। যেখানে ১৯তম ওভারের দ্বিতীয় থেকে চতুর্থ বলে জশ ক্লার্কসনকে হ্যাটট্রিক চার মারেন সাইফ। ক্লার্কসনের করা সেই ওভারের তৃতীয় বলটি ছিল ওয়াইড। সাবলীল ব্যাটিং করতে থাকা সাইফ ৭৬ বলে ৮ চার ও ১ ছক্কায় ৫৭ রান করে আউট হয়েছেন। ২৩তম ওভারের তৃতীয় বলে উইলিয়াম ও’রুর্কের শর্ট বলে কী করবেন বুঝে উঠতে না পেরে ক্রস ব্যাটে চালিয়ে দিয়েছেন সাইফ। মিড অনে ক্লার্কসন সহজ ক্যাচ তালুবন্দী করেন।

সাইফের বিদায়ের পর উইকেটে আসেন তাওহীদ হৃদয়। তবে হৃদয়ের সঙ্গে লিটন চতুর্থ উইকেটে ১৮ রানের জুটি গড়তে পেরেছেন। ২৮তম ওভারের দ্বিতীয় বলে ডিন ফক্সক্রফটকে ব্যাকফুটে খেলতে গিয়ে বোল্ড হয়েছেন লিটন। ৬৮ বলে ৩ চারে লিটন করেন ৪৬ রান। দ্রুত ২ উইকেট পড়ে যাওয়ায় বাংলাদেশের স্কোর হয়েছে ২৭.২ ওভারে ৪ উইকেটে ১৩২ রান। লিটনের বিদায়ের পর ব্যাটিংয়ে নেমেছেন আফিফ হোসেন ধ্রুব।

বুমরার কোথায় সমস্যা

দ্বিতীয় সারির নিউজিল্যান্ডের সঙ্গেই পেরে উঠল না বাংলাদেশ

‘পাকিস্তান ক্রিকেট বোর্ডে রাজনীতি না থাকলে আইপিএলে তাদের নিয়ে ভাবতাম’

রোহিতের সঙ্গে অবিচার করা হয়েছে, দাবি সাবেক ভারতীয় ক্রিকেটারের

এক ওভারে দুই উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

২৮ মাস পর নিউজিল্যান্ডকে হারাতে বাংলাদেশের লক্ষ্য ২৪৮ রান

অস্ট্রেলিয়া ওয়ানডে খেলবে মিরপুরে, টি-টোয়েন্টি চট্টগ্রামে

সেই রানাকেই স্বাচ্ছন্দ্যে খেলছে নিউজিল্যান্ড

সৃষ্টিকর্তার চেয়েও বেশি টাকা আছে ভারতীয় বোর্ডের, বলছেন মোদি

ভারত বিশ্বকাপে ফিক্সিংয়ের অভিযোগ, তদন্তে আইসিসি