হোম > খেলা > ক্রিকেট

মোস্তাফিজ এভাবে নায়ক হওয়ার সুযোগ হারালেন

নায়ক হওয়ার সুযোগটা  হারালেন মোস্তাফিজুর রহমান। চিপকে আজ লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের শেষ ওভারে দরকার ছিল ১৭ রান। মোস্তাফিজের খরুচে বোলিংয়ে ৩ বল হাতে রেখে ৬ উইকেটের জয় পায় লক্ষ্ণৌ।

লক্ষ্ণৌকে ২১১ রানের লক্ষ্য দিয়েছিল চেন্নাই সুপার কিংস। মোস্তাফিজের শেষ ওভারে এক ছক্কা ও তিন চার মেরে চেন্নাইয়ের হাসি কেড়ে নেন মার্কাস স্টয়নিস। ৬৩ বলে ১২৪ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন স্টয়নিস। তাতে বৃথা গেল রুতুরাজ গায়কোয়াড়ের সেঞ্চুরি। চেন্নাই অধিনায়ক করেন ১০৮ রান।

টানা তিন ম্যাচেই খরুচে বোলিং করলেন ফিজ। লক্ষ্ণৌর বিপক্ষে ২ ম্যাচে ৪৩ ও ৫১ রান। মুম্বাইয়ের বিপক্ষে খরচ করেন ৫৫ রান। প্রত্যেক ম্যাচেই পেয়েছেন ১টি করে উইকেট। এই মৌসুমে লক্ষ্ণৌর কাছে দুইবার হারল চেন্নাই। সব ম্যাচে ৪ ওভার বোলিং করলেও ফিজ আজ ৩.৩ ওভার বোলিং করেছেন।

ওয়ানডেতেও জিম্বাবুয়ের কাছে বাংলাদেশের বাজে হার

রানার রেকর্ড গড়া বোলিংয়ে বাংলাদেশের কাছে বিধ্বস্ত জিম্বাবুয়ে

প্রথম ওয়ানডেতে টস জিতল বাংলাদেশ

জিম্বাবুয়ের কাছে ভরাডু্বির কথা মনেই রাখতে চায় না বাংলাদেশ

পাকিস্তানের নেতৃত্ব ফিরে পেলেন বাবর

টি-টোয়েন্টিতেও ফিরলেন মোসাদ্দেক, দলে আর কারা আছেন

জিম্বাবুয়ের কাছে ভরাডুবির পর দুঃসংবাদ পেলেন শান্ত- মুশফিকরা

জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

বাংলাদেশকে ব্যাটিং শেখাল জিম্বাবুয়ে

সাকিবের রেকর্ডে ভাগ বসালেন তাইজুল