হোম > খেলা > ক্রিকেট

সিরিজ জয়ের মিশনে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে ৩ পরিবর্তন

ক্রীড়া ডেস্ক    

টস হেরেছেন লিটন। ছবি: বিসিবি

আয়ারল্যান্ডের কাছে হেরে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। ঘুরে দাঁড়িয়ে সিরিজের দ্বিতীয় ম্যাচ জিতে সমতায় ফেরে লিটন দাসের দল। সিরিজ নির্ধারণী ম্যাচে মাঠে নেমেছে দুই দল। চট্টগ্রামে টস জিতেছেন সফরকারী দলের অধিনায়ক পল স্টার্লিং। আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

সিরিজের দ্বিতীয় টি–টোয়েন্টিতেও টস জিতে আগে ব্যাট করতে নেমেছিল আয়ারল্যান্ড। এর আগে প্রথম ম্যাচে টস জিতে সফরকারীদের ব্যাটিংয়ের পাঠান লিটন। অর্থাৎ সিরিজের তিনটি ম্যাচেই আগে ব্যাট করছে আইরিশরা।

তিনটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। একাদশে ফেরানো হয়েছে শামীম পাটোয়ারি, রিশাদ হোসেন ও শরিফুল ইসলামকে। দ্বিতীয় ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ ও তানজিম সাকিব।

ব্যাটিং ব্যর্থতায় প্রথম টি–টোয়েন্টিতে ৩৯ রানে হেরে যায় বাংলাদেশ। ঘুরে দাঁড়িয়ে দ্বিতীয় ম্যাচে ৪ উইকেটের জয় তুলে নেয় বাংলাদেশ। প্রথম দুই ম্যাচ শেষে বাংলাদেশ ও আয়ারল্যান্ড ১-১ সমতায় থাকায় সিরিজের শেষ ম্যাচটি অলিখিত ফাইনালে রূপ নিয়েছে। আজ যারা জিতবে তাদের হাতেই উঠবে সিরিজের ট্রফি। অনুমিতভাবেই বাংলাদেশ-আয়ারল্যান্ডের শেষ টি-টোয়েন্টি ঘিরে তৈরি হয়েছে বাড়তি উত্তেজনা।

দুই দলের একাদশ:

বাংলাদেশ: তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, লিটন দাস (অধিনায়ক), তাওহীদ হৃদয়, শামীম হোসেন, মেহেদী হাসান, রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, শরীফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান

আয়ারল্যান্ড: পল স্টার্লিং (অধিনায়ক), টিম টেক্টর, হ্যারি টেক্টর, লোরকান টাকার (উইকেটরক্ষক), কার্টিস ক্যাম্ফার, জর্জ ডকরেল, গ্যারেথ ডেলানি, মার্ক অ্যাডায়ার, ক্রেগ ইয়ং, ম্যাথু হামফ্রিস, বেন হোয়াইট

দক্ষিণ আফ্রিকার কাছে হেরে বাংলাদেশের বিদায়

তামিমের রেকর্ড ভাঙার অপেক্ষা বাড়ল মুশফিকের, বিপদে বাংলাদেশ

জিম্বাবুয়ের ভুলের সুযোগ কাজে লাগাচ্ছে বাংলাদেশ

জিম্বাবুয়ে সিরিজকেই কেন এত গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ

আগামী বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ, পাকিস্তানের কী হবে

বিশ্বকাপের মাঝপথে বড় ধাক্কা খেল অস্ট্রেলিয়া

ভারতকে হারিয়ে আয়ারল্যান্ডের অঘটন

ক্যাচ মিসের খেসারত দিয়ে ভারতের কাছে হারল বাংলাদেশ

এবারও হাত মেলাননি বাংলাদেশ-ভারতের অধিনায়কেরা

অস্ট্রেলিয়া সিরিজ থেকে এক পরিবর্তন নিয়ে জিম্বাবুয়ে যাচ্ছে বাংলাদেশ