হোম > খেলা > ক্রিকেট

ইরান যুদ্ধে স্থগিত হতে পারে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ

ক্রীড়া ডেস্ক    

ইরান যুদ্ধের প্রভাব পড়ছে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজে। ছবি: সংগৃহীত

চলতি মাসে তিন ম্যাচের ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজে অংশ নেওয়ার কথা আফগানিস্তান ও শ্রীলঙ্কার। কিন্তু পশ্চিম এশিয়ায় চলমান সামরিক সংঘাতের প্রভাবে দুই দলের মধ্যকার সাদা বলের সিরিজ দুটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত হওয়ার পথে।

আফগানিস্তান ও শ্রীলঙ্কার ছয় ম্যাচের এই সাদা বলের সিরিজটি ১৩ মার্চ শুরু হয়ে ২৫ মার্চ শেষ হওয়ার কথা। সিরিজের সবকটি ম্যাচ হওয়ার কথা সংযুক্ত আরব আমিরাতে। তবে বর্তমান পরিস্থিতি বিবেচনায় সিরিজটি সেখানে আয়োজন করা সম্ভব নয় বলে মত দিয়েছে দুই দেশের বোর্ড। যদিও আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) কিংবা শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি) এখনো আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিয়ে কিছু জানায়নি। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে—চলমান সংকটের কারণে সিরিজটি স্থগিত করার সিদ্ধান্তেই একমত হয়েছে দুই পক্ষ।

বিকল্প ভেন্যু নিয়ে আলোচনা হলেও লজিস্টিক জটিলতার কারণে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ অন্য দেশে সরিয়ে নেওয়ার সম্ভাবনা খুবই কম। আপাতত সিরিজটি অনির্দিষ্টকালীন সময়ের জন্য পিছিয়ে যাওয়ার সম্ভাবনাই প্রবল।

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, ১৩, ১৫ ও ১৭ মার্চ শারজাতে তিনটি টি-টোয়েন্টি সিরিজ হওয়ার কথা। এরপর দুবাইয়ে ২০,২২ ও ২৫ মার্চ তিনটি ওয়ানডে ম্যাচ হওয়ার কথা ছিল। এই সিরিজ দিয়েই প্রথমবার আফগানিস্তান দলকে নেতৃত্ব দেওয়ার কথা ছিল নতুন অধিনায়ক ইব্রাহিম জাদরানের। টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায়ের পর রশিদ খানের পরিবর্তে দায়িত্ব পান এই ওপেনার।

মধ্যপ্রাচ্যে চলমান সামরিক সংঘাত ও নিরাপত্তাজনিত কারণে নেপালে হওয়ার কথা থাকলেও আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ লিগ টু-এর ছয়টি ম্যাচ স্থগিত করা হয়েছে।  এদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে ভারত ও শ্রীলঙ্কায় থাকা কয়েকটি দলের ভ্রমণ পরিকল্পনাও ব্যাহত হয়েছে। পশ্চিম এশিয়ার আকাশপথ আংশিক বা পুরোপুরি বন্ধ থাকায় জটিলতা তৈরি হয়েছে দলগুলোর যাতায়াতে। বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পরও ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার দলগুলো কয়েকদিন ধরে কলকাতায় আটকে ছিল। সব অনিশ্চয়তা শেষে আগামীকাল দেশে ফেরার ফ্লাইট ধরবে তারা।

বিশ্বকাপের আগে যাদের বিপক্ষে খেলে প্রস্তুতি সারবে বাংলাদেশ

ইংল্যান্ড দলে ডাক পেলেন বিপিএল খেলা এই ক্রিকেটার

বাংলাদেশের কাছে বিধ্বস্ত পাকিস্তান কি বাবরের নেতৃত্বে ফিরবে

আইপিএলে লজ্জার হারের পর ভারতীয় বোর্ডের শাস্তি পেলেন কামিন্স

আলিসের হ্যাট্রটিকের দিনে রবিনের সেঞ্চুরি

‘ভারত-অস্ট্রেলিয়ার মতো ক্রিকেট খেলেই পাকিস্তানকে হারিয়েছে বাংলাদেশ’

পাকিস্তানকে হারানোর পর আইসিসির কাছ থেকে পুরস্কার পেলেন শান্ত

বিসিবির নির্বাচন কমিশনের দায়িত্বে আছেন যাঁরা

‘ধুলোয় মিশে যাচ্ছে পাকিস্তানের ক্রিকেট, বাংলাদেশ-জিম্বাবুয়ে সবার কাছেই হারে তারা’

শান্ত বলছেন, বাংলাদেশ আরও ওপরের দিকে উঠবে