হোম > খেলা > ক্রিকেট

দুই মাস পর সাকিবের কী হবে? 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নিজের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট নন সাকিব আল হাসান। বাংলাদেশের তারকা অলরাউন্ডার আফগানিস্তান সিরিজে প্রত্যাশা পূরণ করতে পারেননি। শারীরিক ও মানসিক অবসাদকে সামনে এনে চেয়েছিলেন বিশ্রাম। 

আলোচনার মাধ্যমে সাকিবের চাওয়ার মূল্য দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ইচ্ছে না থাকায় দক্ষিণ আফ্রিকা সফরে তাঁকে ছাড়াই বিকল্প পরিকল্পনা এঁকেছে বোর্ড। একই সঙ্গে দুই মাসের জন্য সব ধরনের ক্রিকেট থেকে তাঁকে দিয়েছে বিশ্রাম। 

ঘরের মাঠে মে মাসে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ। তখন সাকিবকে পাওয়া যাবে কি না, তা নিয়ে নতুন পথে হাঁটছে বিসিবি। সিদ্ধান্তটা সাকিবের সঙ্গে আলোচনা করেই জানাতে চায় বোর্ড। 

ব্যক্তিগত কাজে কদিন আগে দুবাই গেছেন সাকিব। কাজ শেষে আগামীকাল রাতে দেশে ফেরার কথা তাঁর। সাকিব দেশে ফিরেই বোর্ডের সঙ্গে বসে নিজের পরিকল্পনা জানাবেন বলে নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস। আজ বুধবার রাজধানীর ধানমন্ডিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘দক্ষিণ আফ্রিকা সিরিজের পর আরও সিরিজ আছে। সাকিব সেই সিরিজে খেলবে কি না, তা দেশে ফেরার পর জানাবে। সে নিজেই বলেছে আমাদের সঙ্গে বসবে। তার পরিকল্পনা শুনে আমরা সিদ্ধান্ত জানাব।’

জিম্বাবুয়ের বিপক্ষে লিটনের বদলি নিল বাংলাদেশ

বাংলাদেশকে অনায়াসে ধবলধোলাই করল অস্ট্রেলিয়া

একাই খেললেন হৃদয়, টেনেটুনে ১০০ পেরোল বাংলাদেশ

ধবলধোলাই এড়ানোর ম্যাচে ব্যাটিংয়ে বাংলাদেশ

পাকিস্তানকে হারিয়ে জয়ের ধারায় জ্যোতিরা

সিরিজ হারা বাংলাদেশের সামনে এবার মান বাঁচানোর লড়াই

অস্ট্রেলিয়া সিরিজ হারের পর বাংলাদেশের আরেক দুঃসংবাদ

পরীক্ষা-নিরীক্ষার নামে তামাশা বন্ধ হোক, বিসিবিকে ইমরুল

হারের দায় ইমন-সাইফকে দিলেন হৃদয়

জয়ের আশা জাগিয়েও হারল বাংলাদেশ, সিরিজ অস্ট্রেলিয়ার