হোম > খেলা > ক্রিকেট

তামিমের অবসর নিয়ে বিসিবির জরুরি সভা রাতে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আচমকা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তামিম ইকবাল। তামিমের অকস্মাৎ এই ঘোষণা মেনে নিতে পারেনি বিসিবি। বিষয়টি নিয়ে তাই হুট করে কথা বলতে অনিচ্ছুক বিসিবির কর্তারা।

নিজেদের মধ্যে আলোচনা করতে রাতে জরুরি সভা ডাকা হয়েছে। রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে হবে তামিমের অবসর নিয়ে বিসিবির এই সভা। জানা গেছে, সভা শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হবেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

সেখানেই তামিমের অবসর নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করবে বিসিবি। এর আগে গতকাল রাতে আজ বিশেষ সংবাদ সম্মেলনের কথা জানান তামিম। তখন থেকেই আঁচ করা যাচ্ছিল, বড় কিছুই ঘটতে যাচ্ছে। এই ধারাবাহিকতায় বেলা ১.৩০টার সংবাদ সম্মেলনে অশ্রুসজল চোখে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের কথা জানান তামিম। তামিম অবসর নেওয়ায় ওয়ানডে অধিনায়কত্বে শূন্যতা তৈরি হয়েছে।

বিশেষ করে আফগানিস্তানের বিপক্ষে শেষ দুই ওয়ানডেতে কে নেতৃত্ব দেবেন, এটা নিয়ে চলছে আলোচনা। তবে এই সিরিজের জন্য যেহেতু লিটন দাসকে তামিমের সহকারী করা হয়েছে, সে হিসেবে আফগানদের বিপক্ষে শেষ দুই ওয়ানডেতে বাংলাদেশ দলকে লিটনের নেতৃত্ব দেওয়ার কথা।

অনিশ্চয়তার মধ্যেই ইতালির এক দলের মালিক অ্যান্ডারসন

২ উইকেট হারিয়ে লাঞ্চে বাংলাদেশ, স্কোর কত

৮২ টেস্ট খেলা মুমিনুলের এমন কাণ্ডজ্ঞানহীন ব্যাটিং

দর্শকের চেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যই যেন বেশি

মুশফিকের কী হয়েছে

তামিমের যে রেকর্ড ভাঙার অপেক্ষায় এখনো মুশফিক, ছুটছেন শান্তও

ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশ নেই মুশফিক

অভিষেকের বিস্ফোরক সেঞ্চুরি, নিউজিল্যান্ডকে দুমড়েমুচড়ে দিল ভারত

‘ভারত-অস্ট্রেলিয়া যেমন, বাংলাদেশ আমাদের কাছে তেমনই’

‘আশরাফুল অনেক কিছু করেছেন, নতুন কোচের সঙ্গেও মানিয়ে নিতে সমস্যা হবে না’