হোম > খেলা > ক্রিকেট

ডিপিএল

আলিসের হ্যাট্রটিকের দিনে রবিনের সেঞ্চুরি

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

২১ রানে ৬ উইকেট নিয়েছেন এই রহস্য স্পিনার। ফাইল ছবি

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) চতুর্থ রাউন্ডে দাপট দেখাল বোলাররা। এদিন ফাইফারের দেখা পেয়েছেন ৪ বোলার। হ্যাটট্রিক করেছেন আলিস আল ইসলাম। বিপরীতে ব্যাট হাতে দিনটা রাঙিয়েছেন মাহফিজুল রইসলাম রবিন। লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে দারুণ এক সেঞ্চুরি তুলে নিয়েছেন অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের এই ওপেনার।

পিকেএসপির দুই নম্বর মাঠে বসুন্ধরা স্ট্রাইকার্সকে ১০ উইকেটে হারিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। মতিঝিল পাড়ার ক্লাবটির জয়ের ভীত গড়ে দেন মৃত্যুঞ্জয়। এই বাঁহাতি পেসারের দুর্দান্ত বোলিংয়ে ৮০ রানে অলআউট হয় বসুন্ধরা। ৬ উইকেট নিয়ে প্রায় একাই ধস নামান মৃত্যুঞ্জয়। ৭.৫ ওভারে ২২ রান দেন তিনি। জবাবে এনামুল হক বিজয়ের ঝোড়ো ব্যাটিংয়ে ৮.১ ওভারে জয় তুলে নেয় মোহামেডান। ২৮ বলে ৬ চার এবং ৩ ছক্কায় ৫০ রানের অপরাজিত ইনিংস খেলেন বিজয়। ২১ বলে ৩১ রান এনে দেন নাঈম শেখ।

টানা দুই ম্যাচ হেরে টুর্নামেন্ট শুরু করা আবাহনী লিমিটেড এবার দ্বিতীয় জয় তুলে নিয়েছে। আজ রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের বিপক্ষে ৮ উইকেটের জয় তুলে নিয়েছে ধানমন্ডির ক্লাবটি। বিকেএসপির চার নম্বর মাঠে ২৫.৪ ওভারে রূপগঞ্জের করা ১৪৭ রান টপকে যায় তারা। ৫ উইকেট নিয়ে প্রতিপক্ষকে হাতের নাগালেই আটকে রাখেন মাহফুজুর রাব্বি। রান তাড়ায় আবাহনীর হয়ে সর্বোচ্চ ৬৫ রান এনে দেন সৌম্য সরকার।

ইউল্যাব ক্রিকেট গ্রাউন্ডে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে ১৯৮ রানে হারিয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। আজিজুল হাকিম (৭৮ রান), শাহাদাত হোসেন দীপু (৭১ রান) এবং শামীম হোসেনের (৫১ রান) ফিফটিতে দলটির পুঁজি ছিল ৩০৩ রান। এরপর ব্যাটিংয়ে নেমে আলিস ইসলামের ঘূর্ণি বোলিংয়ে ১০৫ রানের বেশি করতে পারেনি গাজী গ্রুপ। হ্যাটট্রিকসহ ৬ উইকেট নিয়ে ম্যাচের সেরা খেলোয়াড় প্রাইম ব্যাংকের আলিস। ২১ রান দেন এই রহস্য স্পিনার।

বিকেএসপির তিন নম্বর মাঠে গুলশান ক্রিকেট ক্লাবকে ৬ উইকেট হারিয়েছে ঢাকা লেপার্ডস। সৈকত আলীর ফিফটিতে (৮৮ রান) ৯২ বল হাতে রেখেই ১৭৯ রানের লক্ষ্যে পৌঁছে যায় দলটি। বৃষ্টি বাধায় পড়েছিল দিনের বাকি দুই ম্যাচ। ডিএলএস মেথডে রূপগঞ্জের বিপক্ষে অগ্রণী ব্যাংক জিতেছে ৭৭ রানে। বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে রবিনের ১২৭ রানে ভর করে ২৯৩ রান করে অগ্রণী ব্যাংক। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে ৩৪.১ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৫ রান করেছিল রূপগঞ্জ।

ক্রিকেটার্স একাডেমিকে বৃষ্টি আইনে সিটি ক্লাবকে ২৬ রানে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়ন। সিটির করা ২০৪ রানের জবাবে বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে ৩৪.১ ওভারে ১৫০ রান করেছিল ব্রাদার্স। ডিএলএস মেথডে দলটির সামনে নতুন লক্ষ্য ছিল ১২৪ রানের। ৩১ রানে ৫ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন ব্রাদার্সের গোলাম কিবরিয়া।

আইপিএলে লজ্জার হারের পর ভারতীয় বোর্ডের শাস্তি পেলেন কামিন্স

‘ভারত-অস্ট্রেলিয়ার মতো ক্রিকেট খেলেই পাকিস্তানকে হারিয়েছে বাংলাদেশ’

পাকিস্তানকে হারানোর পর আইসিসির কাছ থেকে পুরস্কার পেলেন শান্ত

বিসিবির নির্বাচন কমিশনের দায়িত্বে আছেন যাঁরা

‘ধুলোয় মিশে যাচ্ছে পাকিস্তানের ক্রিকেট, বাংলাদেশ-জিম্বাবুয়ে সবার কাছেই হারে তারা’

শান্ত বলছেন, বাংলাদেশ আরও ওপরের দিকে উঠবে

রানাকে ইমরান খানের সঙ্গে তুলনা করলেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার

বাংলাদেশের কাছে হারের পর পাকিস্তানকে ধুয়ে দিয়েছেন রমিজ

পাকিস্তানকে হারিয়ে সুখবর পেল বাংলাদেশ

‘বাংলাদেশের কাছে পাকিস্তানের হেরে যাওয়া ভীষণ লজ্জাজনক’