হোম > খেলা > ক্রিকেট

সমতায় ফেরার ম্যাচে পাকিস্তানকে ১৭০ রানের লক্ষ্য বাংলাদেশের

টি-টোয়েন্টি সিরিজ জয়ের রেশ নিয়ে ওয়ানডেতে খেলতে নেমেছিলেন বাংলাদেশের মেয়েরা। কিন্তু প্রথম ওয়ানডেতে পাকিস্তানের মেয়েদের কাছে ৫ উইকেটে হেরে যান। আজ তিন ম্যাচ সিরিজের সমতায় ফেরানো ম্যাচে ভালো শুরুর পরও ১৬৯ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। 

মিরপুরে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন নিগার সুলতানা জ্যোতি। ব্যাটিংয়ে নেমে দেখে-শুনে শুরুটা করেন দুই ওপেনার মুর্শিদা খাতুন ও ফারজানা হক। উদ্বোধনী জুটিতে ২১ রান করেন তাঁরা। ১২ রানে সাদিয়া ইকবালের বলে মুর্শিদা আউট হলে ভেঙে যায় তাঁদের জুটি। 

ওপেনিং সঙ্গীকে হারানোর পর তিনে নামা সোবহানা মোস্তারির সঙ্গে আরেকটি বিশোর্ধ্ব জুটি গড়েন ফারজানা। দলীয় রান ৪৩ হওয়ার সময় এবার তাঁকে ক্রিজে রেখে যান মোস্তারিও। ১৬ রানে নাশরা সান্ধুর এলবিডব্লিউর ফাঁদে পড়েন তিনি। ইনিংসের বড় জুটিটি হয় তৃতীয় উইকেটে। যে জুটির কল্যাণে বাংলাদেশ ১৫০ রান পেরোনোর সুযোগ পায়। 

তৃতীয় উইকেটে ৪৯ রানের জুটি গড়েন জ্যোতি-ফারজানা। দুজনে যেভাবে ব্যাটিং করছিলেন, তাতে একটা সময় মনে হয়েছিল ২০০ রানের ওপরে সংগ্রহ পাবে বাংলাদেশ। কিন্তু ৪০ রানে ফারজানা রানআউটে বিদায় নিলে ম্যাচের গতিপথ যায় বদলে। তখন ১৫০ হবে কি না, তা নিয়েই শঙ্কা জাগে। কেননা, তাঁর আউটের পর একের পর এক উইকেট বিলিয়ে দেন বাংলাদেশের মেয়েরা। 

তবে শেষ পর্যন্ত স্কোর ১৬৯ হয়েছে ‘নিঃসঙ্গ শেরপা’ হিসেবে একাই লড়ে যাওয়া জ্যোতির সৌজন্যে। নবম ব্যাটার হিসেবে যখন আউট হলেন, তখন বাংলাদেশের ইনিংস শেষ হতে ১ বল বাকি ছিল। ড্রেসিংরুমে ফেরার আগে ফিফটি তুলে নিয়েছেন বাংলাদেশি অধিনায়ক। তাঁর ৫৪ রানের ইনিংসে কোনো ছক্কা না থাকলেও চার আছে ৩টি। প্রতিপক্ষের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন সাদিয়া ও নাশরা।

জিম্বাবুয়ের বিপক্ষে লিটনের বদলি নিল বাংলাদেশ

বাংলাদেশকে অনায়াসে ধবলধোলাই করল অস্ট্রেলিয়া

একাই খেললেন হৃদয়, টেনেটুনে ১০০ পেরোল বাংলাদেশ

ধবলধোলাই এড়ানোর ম্যাচে ব্যাটিংয়ে বাংলাদেশ

পাকিস্তানকে হারিয়ে জয়ের ধারায় জ্যোতিরা

সিরিজ হারা বাংলাদেশের সামনে এবার মান বাঁচানোর লড়াই

অস্ট্রেলিয়া সিরিজ হারের পর বাংলাদেশের আরেক দুঃসংবাদ

পরীক্ষা-নিরীক্ষার নামে তামাশা বন্ধ হোক, বিসিবিকে ইমরুল

হারের দায় ইমন-সাইফকে দিলেন হৃদয়

জয়ের আশা জাগিয়েও হারল বাংলাদেশ, সিরিজ অস্ট্রেলিয়ার