হোম > খেলা > ক্রিকেট

মিরপুরে নয়, দেশের বাইরে ক্যাম্প করবে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীধরন শ্রীরামের অধীনে তিন দিনের বিশেষ ক্যাম্পের আজ দ্বিতীয় দিন। তবে সকাল থেকে বৃষ্টি-বাধায় মাঠেই নামতে পারেননি ক্রিকেটাররা। গতকাল প্রথম দিনও বৃষ্টির বাগড়া ছিল। বাধ্য হয়ে তাই অনুশীলনের জন্য বিকল্প ভাবছে বিসিবি।

এবার আর মিরপুর নয়, দেশের বাইরে ক্যাম্প করবে বাংলাদেশ। আজ মিরপুরে বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন। বিসিবি সভাপতি বলেন, ‘আমাদের এখানে (মিরপুর) তিন দিনের ক্যাম্প করছিলাম। এখন যেটা দেখা যাচ্ছে, ওরা বলল ওরা করতে পারছে না। যে পরিকল্পনা ছিল, একটাও করতে পারছে না। দুই-এক দিনের মধ্যে ঠিক হবে (আবহাওয়া) বলেও মনে হচ্ছে না। বিকল্প একটা ব্যবস্থার সন্ধান করছি। এখনো কোনো কিছু চূড়ান্ত হয়নি।’

শোনা যাচ্ছে, আমিরাত কিংবা সিঙ্গাপুরে হতে পারে বাংলাদেশ দলের এই ক্যাম্প। বিশ্বকাপ আর ত্রিদেশীয় সিরিজ সামনে রেখে তিন-চার দিনের জন্য এই ক্যাম্প করতে চায় বাংলাদেশ।

পাপন আরও যোগ করেন, ‘ওরা তিন-চার দিন অন্য কোনো জায়গায় গিয়ে খেলতে চায়। যেহেতু সামনে বিশ্বকাপ, তার আগে ত্রিদেশীয় সিরিজ আছে। ওখানে গিয়েও যে করতে পারবে, তারও সুযোগ নাই। রওনা দিচ্ছে ২ তারিখ, গিয়ে পৌঁছাবে ৩ তারিখ। তো বিশ্রাম দিতেই হবে, এত বড় জার্নি। শুধু চার পাঁচ দিন পাবে, ছয় তারিখ অপশনাল থাকবে। সে জন্য চাচ্ছে এই সময়টাতে যদি একটু অনুশীলন করতে পারত, তাহলে ভালো হতো। যেহেতু আমাদের যে টেকনিক্যাল কনসালট্যান্ট এখনো অনেক খেলোয়াড়কে চিনেই না, কারও খেলাও দেখিনি, কাজে তার জন্যও সুবিধা হতো বুঝতে যে, আসলে কম্বিনেশনটা কী হওয়া উচিত।’

জিম্বাবুয়ের বিপক্ষে লিটনের বদলি নিল বাংলাদেশ

বাংলাদেশকে অনায়াসে ধবলধোলাই করল অস্ট্রেলিয়া

একাই খেললেন হৃদয়, টেনেটুনে ১০০ পেরোল বাংলাদেশ

ধবলধোলাই এড়ানোর ম্যাচে ব্যাটিংয়ে বাংলাদেশ

পাকিস্তানকে হারিয়ে জয়ের ধারায় জ্যোতিরা

সিরিজ হারা বাংলাদেশের সামনে এবার মান বাঁচানোর লড়াই

অস্ট্রেলিয়া সিরিজ হারের পর বাংলাদেশের আরেক দুঃসংবাদ

পরীক্ষা-নিরীক্ষার নামে তামাশা বন্ধ হোক, বিসিবিকে ইমরুল

হারের দায় ইমন-সাইফকে দিলেন হৃদয়

জয়ের আশা জাগিয়েও হারল বাংলাদেশ, সিরিজ অস্ট্রেলিয়ার