হোম > খেলা > ক্রিকেট

ভারত এখন আরও কোণঠাসা

ক্রীড়া ডেস্ক    

দক্ষিণ আফ্রিকার কাছে ৭৬ রানে হেরে চাপে ভারত। ছবি: ক্রিকইনফো

আইসিসির সাদা বলের ইভেন্টে একচ্ছত্র আধিপত্য ছিল ভারতের। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে হারের পর ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি—এই দুই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপেও দাপটের সঙ্গে খেলছিল সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারত। কিন্তু সুপার এইটে এসে দলটি আরও বেশি কোণঠাসা হয়ে পড়েছে।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার কাছে ৭৬ রানে হেরেছে ভারত। আইসিসির সাদা বলের টুর্নামেন্টে টানা ১৭ ম্যাচ জয়ের পর হেরে যাওয়ায় ভারতকে নিয়ে চলছে সমালোচনা ও ব্যঙ্গ-বিদ্রূপ। কোণঠাসায় পড়া ভারত এবার চলে গেছে খাদের কিনারায়। বিশেষ করে গতকাল মুম্বাইয়ের ওয়াংখেড়েতে জিম্বাবুয়ে-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের পর সূর্যকুমারদের কপালে চিন্তার ভাঁজ পড়ে গেছে। ১০৭ রানে জেতায় উইন্ডিজের নেট রানরেট এখন ‍+৫.৩৫। সুপার এইটের গ্রুপ ওয়ানের পয়েন্ট টেবিলে এখন তারা শীর্ষে।

ওয়েস্ট ইন্ডিজের পরে সুপার এইটে গ্রুপ ওয়ানের পয়েন্ট তালিকায় অবস্থান করছে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের নেট রানরেট ‍+৩.৮০। তিন ও চারে থাকা ভারত ও জিম্বাবুয়ের নেট রানরেট -৩.৮০ ও -৫.৩৫। গ্রুপ পর্বে এখন পর্যন্ত চারটি দলই একটি করে ম্যাচ খেলেছে। নেট রানরেট দেখেই বোঝা যাচ্ছে স্বাগতিকদের সেমিফাইনালে ওঠার পথ। সম্ভাব্য কিছু সমীকরণ দেখে নেওয়া যাক:

কোনো এক দলের ৬ পয়েন্ট, বাকি তিন দলের ২ পয়েন্ট

সুপার এইটে গ্রুপ ওয়ানের দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে যেকোনো এক দল ৬ পয়েন্ট পাবে। যেখানে দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি লড়াইও রয়েছে। উইন্ডিজ-প্রোটিয়াদের মধ্যে কোনো এক দল ৬ পয়েন্ট পেলে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে তো উঠবেই। সেক্ষেত্রে বাকি তিন দল সমান ২ পয়েন্ট পেলে নেট রানরেটের সমীকরণে যে দল এগিয়ে থাকবে, সেই দলই উঠবে সেমিফাইনালে।

তিন দলের ৪ পয়েন্ট, জিম্বাবুয়ের শূন্য

ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়েকে হারালেই ভারতের হবে ৪ পয়েন্ট। এদিকে জিম্বাবুয়ের একটি ম্যাচ রয়েছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও। যদি এই ম্যাচ জিম্বাবুয়ে হারে, তাহলে প্রোটিয়াদের পয়েন্ট হবে ৪। ১ মার্চ দিল্লিতে হবে জিম্বাবুয়ে-দক্ষিণ আফ্রিকা ম্যাচ। তার আগে আহমেদাবাদে পরশু মাঠে গড়াবে দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ। প্রোটিয়াদের ৪ পয়েন্টে বেঁধে রাখতে চাইলে এই ম্যাচ ক্যারিবীয়দের জিততেই হবে।

সূচির ‘সুবিধা’

পরশু সুপার এইটে গ্রুপ ওয়ানের দুটি ম্যাচ রয়েছে। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৩টা ৩০ মিনিটে শুরু হবে দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ। একই দিন সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে চেন্নাইয়ে মাঠে গড়াবে ভারত-জিম্বাবুয়ে ম্যাচ। আবার ১ মার্চ বিকেলে দিল্লিতে জিম্বাবুয়ের বিপক্ষে খেলতে নামবে দক্ষিণ আফ্রিকা। সেদিন সন্ধ্যায় কলকাতার ইডেন গার্ডেনসে মুখোমুখি হবে ভারত-ওয়েস্ট ইন্ডিজ। দুই দিনই অন্তত ম্যাচ শুরুর আগে ভারত জানতে পারবে যে কোন সমীকরণে তাদের খেলতে হবে।

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে বার্বাডোজে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রুদ্ধশ্বাস জয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। সেই শিরোপা জয়ের পর রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা—আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছিলেন। এবার হোম কন্ডিশনের সুবিধা কাজে লাগিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ধরে রাখার সুযোগ থাকলেও সেমিতে ওঠাই তাদের সামনে অন

মার্চে মাদ্রাসা ক্রিকেট চালু করছে বিসিবি

‘সাকিবের ফাইল গেছে মন্ত্রণালয়ে, আমরা উৎসবমুখর থাকব’

আবারও বাংলাদেশের সাবেক কোচকে টেনে নিল আফগানিস্তান

মিলারের সঙ্গে ভিডিও পোস্ট করায় ভারতীয় নারী ইনফ্লুয়েন্সারকে ধর্ষণের হুমকি

শচীনের ‘বিতর্কিত’ আউটের ২২ বছর পর নীরবতা ভাঙলেন কিংবদন্তি আম্পায়ার

ভারত শুধু সেমিফাইনাল না, ফাইনালেও খেলবে

আজও কি পাকিস্তানকে ডোবাবে বৃষ্টি

‘ভারতকে মাটিতে আছড়ে ফেলেছে দক্ষিণ আফ্রিকা’

বাংলাদেশকে ভারত-পাকিস্তানের গ্রুপে রেখে বিশ্বকাপের সূচি দিল আইসিসি

পাকিস্তানি হওয়ায় সিপিএলে কোচ হতে পারেননি আজহার