হোম > খেলা > ক্রিকেট

আফগানিস্তান সিরিজে কেন নেই বাংলাদেশি আম্পায়ার 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশের মাঠে টেস্টে গত দুই বছর আম্পায়ারিংয়ে পরিচিত মুখ শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। তবে আগামীকাল মিরপুরে শুরু হতে যাওয়া বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্টে নেই তিনি। 

আইসিসির নতুন নিয়ম অনুযায়ী, এবার নিরপেক্ষ আম্পায়ারিংয়ে ফিরছে বাংলাদেশে। মাঠের আম্পায়ার হিসেবে খেলা পরিচালনা করবেন পল রাইফেল ও ক্রিস ব্রাউন। অন ফিল্ড আম্পায়ার হিসেবে এ পর্যন্ত ৬১ টেস্ট ম্যাচে দায়িত্ব পালন করেছেন ৫৭ বছর বয়সী সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার রাইফেল। আর ৫০ বছর বয়সী ব্রাউনের অভিজ্ঞতার ঝুলিতে আছে চারটি টেস্ট। ম্যাচ রেফারির দায়িত্বে থাকবেন ইংল্যান্ডের ক্রিস ব্রড। 

২০১০ থেকে টেস্টে আম্পায়ারিং শুরু করেছেন সৈকত। এখন পর্যন্ত ১৩ টেস্টে তিনি আম্পায়ারিং করেছেন, যার মধ্যে ৯ ম্যাচে অনফিল্ড আম্পায়ার ও ৪ ম্যাচে টিভি আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন। ৯ ম্যাচের সব কটিই গত দুই বছরে। সর্বশেষ এ বছরের এপ্রিলে মিরপুরে বাংলাদেশ-আয়ারল্যান্ড টেস্টেও আম্পায়ারিং করেছেন সৈকত।

ওয়াসিম আকরাম-বোল্টের রেকর্ডে ভাগ বসালেন মোস্তাফিজ, সামনে স্টার্ক

নাহিদ রানার যত্ন নেওয়ার প্রতিশ্রুতি মিরাজের

মোস্তাফিজ-রানাকে পাকিস্তানে পাঠাচ্ছে না বিসিবি

শান্তর পর ফিজ ঝলকে সিরিজ বাংলাদেশের

রানার পর এবার নিউজিল্যান্ডকে ধাক্কা দিলেন মিরাজ

মাঠে দর্শকখরা, টি-টোয়েন্টিতে টিকিটের দাম কমাল বিসিবি

লিটন-শান্তর ১৬০, বাংলাদেশ ২৬৫

৭৭১ দিন পর সেঞ্চুরি পেলেন শান্ত

শান্ত-লিটনের ব্যাটে ছুটছে বাংলাদেশ

বাবরের সেঞ্চুরির রেকর্ড এখন পাকিস্তানের এই ক্রিকেটারের