হোম > খেলা > ক্রিকেট

শ্রীলঙ্কা দলে কনকাশন বদলি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম থেকে

চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনে কনকাশন বদলি নিয়েছে শ্রীলঙ্কা। গতকাল শরীফুল ইসলামের বাউন্সারে আহত হওয়া বিশ্ব ফার্নান্দোর জায়গায় আজ দলে নেওয়া হয়েছে কাসুন রাজিথাকে। বাঁহাতি পেসারের পরিবর্তে দলে নেওয়া হয়েছে ডানহাতি পেসারকে। 

বিশ্ব মাথায় আঘাত পিয়েছিলেন শ্রীলঙ্কার ইনিংসের ১৪০তম ওভারের চতুর্থ বলে। শরীফুলের ডেলিভারিতে মাথা নিচু করে ফেলার পরও (ডাক করার পরও) বল ফার্নান্দোর হেলমেটে লাগে। ওই আঘাতের পর আরও ৪ ওভার খেলেন বিশ্ব। তখন সমস্যা মনে না হলেও চা-বিরতির পর আর মাঠে নামেননি তিনি। পরে শেষ ব্যাটার হিসেবে গতকাল ব্যাটিং করেছেন তিনি। 

সুস্থ বোধ করায় কাল বিকেলে বাংলাদেশের ইনিংসে ৪ ওভার বোলিং করেন বিশ্ব। আজ তৃতীয় দিনের দ্বিতীয় ওভারে আক্রমণে এসেও ৪ ওভারের স্পেল করেন। 

কিন্তু মধ্যাহ্নভোজের বিরতির আগে তাঁকে মেডিকেল প্রোটোকল মেনে পাঠানো হয় হাসপাতালে। সাধারণ চেকআপের মাধ্যমে বিপদমুক্ত কি না, তা নিশ্চিত করা হয়। বিশ্ব হাসপাতালে ছোটায় তাঁর কনকাশন বদলি হিসেবে নেওয়া হয় রাজিথাকে। 

বিসিবির আরেকটি প্রশ্নবিদ্ধ, বিতর্কিত নির্বাচন আজ

জয়ের সুুবাস পাচ্ছে ইংল্যান্ড

মুশফিক-হৃদয়ের সেঞ্চুরিতে সহজে জিতল মোহামেডান

আইপিএলে ঝড় তুলে ভারতীয় দলে সূর্যবংশী

৫৪ বলে সেঞ্চুরি করে ১২ হাজারি ক্লাবে মুশফিক

সিরিজ খেলতে ঢাকায় অস্ট্রেলিয়া

২ মাস আগেই বাংলাদেশ সিরিজের টিকিট ছাড়ল অস্ট্রেলিয়া

টাকা না পেয়ে ম্যাচ বর্জন ক্রিকেটারদের

পাকিস্তান সিরিজ হেরে এখন বাংলাদেশকে নিয়ে চিন্তায় অস্ট্রেলিয়া

বাংলাদেশের দিলারার রেকর্ড