হোম > খেলা > ক্রিকেট

চিকিৎসা নিতে সিঙ্গাপুরে যাচ্ছেন সোহান, লাগবে না অস্ত্রোপচার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জিম্বাবুয়ে সফরের মাঝপথে আঙুলের চোটে দেশে ফিরে এসেছেন উইকেটরক্ষক-ব্যাটার নুরুল হাসান সোহান। টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে বাঁ হাতের তর্জনী ভেঙে তিন সপ্তাহের বেশি সময় মাঠের বাইরে থাকতে হচ্ছে তাঁকে। চোট গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সোহানকে সিঙ্গাপুরে পাঠাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সোহানের সঙ্গী হিসেবে যেতে পারেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী। দু-এক দিনের মধ্যে সিঙ্গাপুরের ভিসা পাওয়া গেলে চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হবে বলে জানান তিনি। আজকের পত্রিকাকে তিনি বলেছেন, ‘আমরা ইংল্যান্ডের চিকিৎসকের সঙ্গে কথা বলেছি। আরও কয়েকজনের সঙ্গে আলোচনা করেছি। কেউ অস্ত্রোপচারের পক্ষে, আবার কেউ না। তাই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে সিঙ্গাপুর যাচ্ছি।’

ভিসা পেলেই সিঙ্গাপুরে উড়াল দেবেন সোহান-দেবাশীষ। সেখানে র‍্যাফেলস হাসপাতালে চিকিৎসক দেখানো হবে। এরপর বোঝা যাবে আঙুলের অবস্থা কোন পর্যায়ে।

বিসিবিতে এসেছিলেন সোহানও। যাওয়ার পথে তিনি বলেছেন, ‘ইনশাল্লাহ সিঙ্গাপুরে যাব। এখনো ভিসা প্রসেসিংয়ের দিকে তাকিয়ে থাকতে হবে। অস্ত্রোপচার নাও লাগতে পারে, আশা করি এশিয়া কাপের আগে ঠিক হব।’

পাকিস্তানকে হারিয়ে জয়ের ধারায় জ্যোতিরা

সিরিজ হারা বাংলাদেশের সামনে এবার মান বাঁচানোর লড়াই

অস্ট্রেলিয়া সিরিজ হারের পর বাংলাদেশের আরেক দুঃসংবাদ

পরীক্ষা-নিরীক্ষার নামে তামাশা বন্ধ হোক, বিসিবিকে ইমরুল

হারের দায় ইমন-সাইফকে দিলেন হৃদয়

জয়ের আশা জাগিয়েও হারল বাংলাদেশ, সিরিজ অস্ট্রেলিয়ার

বাংলাদেশের বিপক্ষে ১২ বছরের রেকর্ড ভাঙল অস্ট্রেলিয়া

দুই পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

বাংলাদেশের সামনে সিরিজ বাঁচানোর লড়াই

বাংলাদেশকে ৭৭ রানে থামিয়ে হেসেখেলে জিতল অস্ট্রেলিয়া