হোম > খেলা > ক্রিকেট

ভারত-পাকিস্তানকেও বিশ্বকাপে চমকে দিয়েছিল জিম্বাবুয়ে

ক্রীড়া ডেস্ক    

২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ১ রানে জিতেছিল জিম্বাবুয়ে। ছবি: ক্রিকইনফো

ম্যাট কুনেমান রানআউট হতেই উদযাপন শুরু জিম্বাবুয়ের। অস্ট্রেলিয়াকে বিশ্বকাপে হারানো বলে কথা, তাও আবার ১৯ বছর পর। যে টি-টোয়েন্টিতে ১৭০ রান এখন তেমন কোনো লক্ষ্যই বিবেচনা করা হয় না, সেই রানেই বোলারদের দৃঢ়তায় অস্ট্রেলিয়াকে আটকে দিল জিম্বাবুয়ে। কলম্বোর প্রেমাদাসায় জিম্বাবুয়ের দর্শকেরাও আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটা প্রাণভরে উপভোগ করেছেন।

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের দুই জয়ের দুটিই এসেছে বিশ্বকাপে। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে কেপটাউনে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়েছিল জিম্বাবুয়ে। রিকি পন্টিংয়ের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়ার সেই দলে ছিলেন ম্যাথু হেইডেন, অ্যাডাম গিলক্রিস্টরা। আজ ১৯ বছর পর আরেক বিশ্বকাপে অজিদের হারাল জিম্বাবুয়ে। দ্বৈত-বধের হিসেব করলে জিম্বাবুয়ে এখন পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে তিন ম্যাচ জিতেছে। ২০২২ সালে পার্থে সবশেষ পাকিস্তানকে ১ রানে হারিয়েছিল জিম্বাবুয়ে।

অস্ট্রেলিয়া-পাকিস্তানই নয়, বিশ্বকাপে জিম্বাবুয়ের দৈত্য-বধের তালিকায় রয়েছে ভারত-দক্ষিণ আফ্রিকার মতো দলও। ১৯৯৯ ওয়ানডে বিশ্বকাপে ভারত-দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছিল জিম্বাবুয়ে। ২৭ বছর আগে জিম্বাবুয়ের সেই দলে ছিলেন দুই ফ্লাওয়ার ভাই অ্যান্ডি ফ্লাওয়ার, গ্র্যান্ট ফ্লাওয়ার, নিল জনসন, অ্যালিস্টার ক্যাম্পবেলের মতো তারকা। ১৯৯৯ ওয়ানডে বিশ্বকাপে সর্বোচ্চ রানসংগ্রাহকের তালিকায় সেরা দশে ছিলেন জনসন। ৮ ম্যাচে ১ সেঞ্চুরি ও ৩ ফিফটিতে ৩৬৭ রান করে আইসিসির এই ইভেন্টের ষষ্ঠ সর্বোচ্চ রানসংগ্রাহক ছিলেন তিনি। গড় ও স্ট্রাইকরেট ছিল ৫২.৪২ ও ৭৩.৯৯।

১৯৯৯ ওয়ানডে বিশ্বকাপের আগেও অস্ট্রেলিয়া-ইংল্যান্ডকে হারানোর সুখস্মৃতি রয়েছে জিম্বাবুয়ের। ১৯৮৩ ও ১৯৯২ সালে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডকে হারিয়েছিল জিম্বাবুয়ে। ২০০৩ ওয়ানডে বিশ্বকাপেও জিম্বাবুয়ে জিতেছিল ইংল্যান্ডের বিপক্ষে। হারারে স্পোর্টস ক্লাবে হওয়ার কথা ছিল এই ম্যাচ। কিন্তু জিম্বাবুয়েতে ইংল্যান্ড খেলতে না যাওয়ায় জিম্বাবুয়ে ওয়াকওভার পেয়েছিল।

ফ্লাওয়ার ভাই, জনসন, ক্যাম্পবেলদের স্বর্ণালী সময় জিম্বাবুয়ে পেরিয়েছে অনেক আগেই। ২০১৯, ২০২৩ সালে টানা দুটি ওয়ানডে বিশ্বকাপে খেলতে পারেনি দলটি। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বেও আফ্রিকা মহাদেশের এই দল খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি। অলরাউন্ড পারফরম্যান্সে জিম্বাবুয়েকে বছরের পর বছর টেনে নিচ্ছেন রাজা। জিম্বাবুয়ে আজ ২০ ওভারে ২ উইকেটে ১৬৯ রান করার পেছনে রাজার অবদানও কম নয়। চার নম্বরে নেমে ১৩ বলে ২৫ রানের ক্যামিও ইনিংস খেলে অপরাজিত থাকেন। ২ চার ও ১ ছক্কা মেরেছেন।

সতীর্থদের কাছ থেকেও দারুণ সমর্থন পাচ্ছেন রাজা। আজ প্রেমাদাসায় অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্লেসিং মুজারাবানি ৪ ওভারে ১৭ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন। দুই ম্যাচে নিয়েছেন ৭ উইকেট। এর আগে ৯ ফেব্রুয়ারি ওমানের বিপক্ষে ৮ উইকেটের জয়ে ম্যাচসেরার পুরস্কার পেয়েছিলেন মুজারাবানি। রাজা সেই ম্যাচে ৪ ওভারে ১৭ রানে ১ উইকেট নিয়েছিলেন।

ওয়ানডে, টি-টোয়েন্টি দুই বিশ্বকাপেই অস্ট্রেলিয়াকে হারিয়েছে জিম্বাবুয়ে। ছবি: আজকের পত্রিকা গ্রাফিকস

শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে দুই দলেরই সমান ৪ পয়েন্ট। দুই দলই দুটি করে ম্যাচ জিতেছে। তবে নেট রানরেটের কারণে অবস্থান ভিন্ন। ‘বি’ গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষে থাকা শ্রীলঙ্কার নেট রানরেট ‍+৩.১২৫। দুইয়ে থাকা জিম্বাবুয়ের নেট রানরেট ‍+১.৯৮৪। ২ পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়া তিনে। তাদের নেট রানরেট ‍+১.১০০ নেট রানরেট। চার ও পাঁচে থাকা আয়ারল্যান্ড, ওমান এখনো জয়ের দেখা পায়নি।

শেষের ঝড়ে কানাডাকে হারাল আরব আমিরাত

জিম্বাবুয়ের কাছে অস্ট্রেলিয়ার হারের কারণ কী

তোমাকে শেষ করে দেব—সাবেক পাকিস্তানি ক্রিকেটারকে হরভজন

ভারত-পাকিস্তান ম্যাচে চোখ রাঙাচ্ছে বৃষ্টি

’ভারত যদি ইংল্যান্ড-অস্ট্রেলিয়াকে পাকিস্তানের বিপক্ষে খেলতে নিষেধ করে, তখন’

অস্ট্রেলিয়াকে হারিয়ে ১৯ বছরের অপেক্ষা ফুরোল জিম্বাবুয়ের

ফুটবল ও ক্রিকেট বিশ্বকাপকে যেখানে একবিন্দুতে মিলিয়ে দিল ইতালি

১২ বছর পর বিশ্বকাপে ফিরে এক ম্যাচেই গল্প শেষ জিম্বাবুয়ের তারকা ক্রিকেটারের

ভারত-ম্যাচে আম্পায়ারের সঙ্গে নামিবিয়ার অধিনায়কের কথা-কাটাকাটির কারণ তাহলে এই

ভারতের অপেক্ষায় প্রত্যয়ী পাকিস্তান