হোম > খেলা > ক্রিকেট

ব্যর্থতার দিনেও রেকর্ড গড়লেন কোহলি

ক্রীড়া ডেস্ক    

ওয়ানডেতে সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে রিকি পন্টিংকে ছাড়িয়ে গেছেন বিরাট কোহলি। ছবি: এএফপি।

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটনের হেনরি স্টেডিয়ামে আজ দ্বিতীয় ওয়ানডেতে নিজের নামের পাশে আরও একটি মাইলফলক যোগ করেছেন ভারতের ব্যাটিং তারকা বিরাট কোহলি। ভারতের হয়ে ১৩৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৭ রান করলেও অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিংকে ছাড়িয়ে গেছেন কোহলি।

এই ম্যাচে কোহলির ইনিংস অবশ্য বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৭ বলে এক বাউন্ডারিতে ৭ রান নিয়ে তাঁর আরসিবি সতীর্থ জ্যাকব ডাফির বলে কভার-পয়েন্টে সরাসরি ক্যাচ তুলে দিয়ে ড্রেসিংরুমে ফেরেন এই ব্যাটার। তবে দলের ইনিংসে তিন নম্বরে ব্যাটিং করতে নেমে দ্বিতীয় বলেই একটি বাউন্ডারি হাঁকিয়ে অস্ট্রেলিয়ার এই কিংবদন্তিকে ছাড়িয়ে যান কোহলি। ম্যাচ শুরুর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে কোহলি ও পন্টিং দুজনেরই রান ছিল ১,৯৭১।

অস্ট্রেলিয়ান সাবেক অধিনায়ক কিংবদন্তি ক্রিকেটার পন্টিং ৫১ ম্যাচের ৫০ ইনিংসে ৪৫.৮৩ গড়ে ১,৯৭১ রান করেছিলেন। এ সময় তিনি ৬টি সেঞ্চুরি ও ১২টি হাফ সেঞ্চুরি করেন। অন্যদিকে, মাত্র ৩৮ ইনিংস খেলেই পন্টিংয়ের এই রেকর্ড নিজের করে নিয়েছেন কোহলি।

এই সিরিজের প্রথম ওয়ানডেতেই আরেকটি বড় কীর্তি গড়েছিলেন কোহলি। তিন নম্বরে ব্যাটিং করতে নেমে ওয়ানডে ক্রিকেটে ১৩,০০০ রানের মাইলফলক স্পর্শ করা ইতিহাসের প্রথম ক্রিকেটার হয়েছিলেন তিনি।

৫ ম্যাচের ওয়ানডে সিরিজে আরও ৩ ম্যাচ বাকি থাকায় ওয়ানডে ফরম্যাটে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ব্যাটার হিসেবে ২,০০০ বা তার বেশি রান করার সুযোগ রয়েছে ভারতীয় এই ক্রিকেটারের সামনে।

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে সর্বোচ্চ পাঁচ রান সংগ্রাহক

১. ১৯৭৮ রান — বিরাট কোহলি

২. ১৯৭১ রান — রিকি পন্টিং

৩. ১৭৫০ রান — শচীন টেন্ডুলকার

৪. ১৫৬৮ রান — কুমার সাঙ্গাকারা

৫. ১৫১৯ রান — সনাথ জয়াসুরিয়া

‘কাউকে এক দিন-দুই দিন দেখে বিচার করা ঠিক না’

কোহলিকে লক্ষ্য করে ব্যাট ছোড়ার ঘটনা ভাইরাল

বাংলাদেশের নাগালের বাইরে নিয়ে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

ওয়ার্নারকে অস্ট্রেলিয়ার কেলেঙ্কারির আসল ঘটনা আগেই জানিয়েছিলেন খাজা

আরও বড় কর, আরও বড় কর—হৃদয়কে বলেছিলেন মুশফিক

মিরাজ-তাইজুলের জোড়া আঘাতের পরও স্বস্তিতে নেই বাংলাদেশ

শ্রীলঙ্কাকে হারিয়ে টিকে রইল বাংলাদেশ

ঘুরে দাঁড়ানোর গল্প হৃদয়ের কাছেই শুনতে বললেন কোচ

সিলেটে বাংলাদেশের হৃদয়ছোঁয়া দিন

হৃদয় ২৪২, বাকিরা ১৪৪