হোম > খেলা > ক্রিকেট

রনি-মৃত্যুঞ্জয়ের অভিষেক, ব্যাটিংয়ে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে আয়ারল্যান্ড। একাদশে তিন পরিবর্তন নিয়ে সিরিজ নির্ধারণী ম্যাচে খেলতে নামছে বাংলাদেশ। চোটের কারণে ছিটকে গেছেন সাকিব আল হাসান। এই ম্যাচের একাদশ নেই তাইজুল ইসলাম ও শরিফুল ইসলাম।

ওয়ানডেতে অভিষেক হচ্ছে মৃত্যুঞ্জয় চৌধুরী ও রনি তালুকদারের। ওয়ানডেতে বাংলাদেশের ১৪১ ও ১৪২ তম ক্রিকেটার হিসেবে অভিষেক হচ্ছে রনি তালুকদার ও মৃত্যুঞ্জয় চৌধুরীর। অলরাউন্ডার সাকিব আল হাসান এ দুই ক্রিকেটারকে অভিষেক ক্যাপ পরিয়ে দেন। চার পেসার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। একাদশে ফিরেছেন মোস্তাফিজুর রহমান।

বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল প্রথম ওয়ানডে। দ্বিতীয় ওয়ানডেতে ৩ উইকেটে জিতে সিরিজে এগিয়ে যায় বাংলাদেশ।   চেমসফোর্ডে আজ শেষ ওয়ানডে হয়ে উঠেছে বাংলাদেশের সিরিজ নির্ধারণী। জিতলেই ২-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করবে তামিম ইকবালের দল। আইরিশদের লক্ষ্য শেষ ম্যাচটি জিতে সিরিজ সমতায় শেষ করা।

বাংলাদেশের একাদশ:  তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, ইবাদত হোসেন, হাসান মাহমুদ, মৃত্যুঞ্জয় চৌধুরী, মোস্তাফিজুর রহমান ও রনি তালুকদার।

বাংলাদেশ-জিম্বাবুয়েকে ছাপিয়ে নিজেদেরই চ্যাম্পিয়ন দাবি করছে আফগানরা

জিম্বাবুয়ের বিপক্ষে নামার আগে মিরাজকে নিয়ে দুশ্চিন্তা

শ্রীলঙ্কার কাছে হেরে বাংলাদেশের স্বপ্নভঙ্গ

বিশ্বকাপে চোখ রেখে ত্রিদেশীয় সিরিজ জিততে চান মোসাদ্দেক

বিসিবির ভ্যান থেকে যে কায়দায় ক্রিকেটারদের লাগেজ চুরি করে চোর

রিশাদের প্রশংসায় পঞ্চমুখ হোবার্ট

রাজশাহীর ক্রিকেটারদের লাগেজ উদ্ধার, আটক ৫

বাংলাদেশ ম্যাচের পর আফগান ক্রিকেটারের শাস্তি

রাজশাহীর ক্রিকেটারদের লাগেজ গায়েব, থানায় জিডি

বিগ ব্যাশে আগের দলেই খেলবেন রিশাদ