হোম > খেলা > ক্রিকেট

অচলাবস্থার সমাধানে ক্লাবের সঙ্গে বসছে বিসিবি

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

বৈঠক হবে আগামী ৮ এপ্রিল। ছবি: সংগৃহীত

আলোর মুখ দেখতে শুরু করেছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল)। থমকে থাকা এবারের মৌসুমের ডিপিএল আয়োজন করতে ক্লাবগুলোর সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। আজ এক বিবৃতিতে এমনটি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বোর্ডের সঙ্গে ক্লাব কর্তাদের দ্বন্দ্বের জেরে এবারের মৌসুমের কোনো লিগই এখনো মাঠে গড়ায়নি। লিগগুলো কবে শুরু হবে, এত দিন সেটা নিয়েও অনিশ্চয়তা ছিল। তাতে বেশ বিপাকেই ছিলেন ক্রিকেটাররা। বিষয়টির সুরাহা করতে সম্প্রতি বিসিবি সভাপতিকে চিঠি দিয়েছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশ (কোয়াব)। দ্রুত সবগুলো লিগ চালুর দাবি জানানো হয়েছে সংস্থাটির পক্ষ থেকে। এর পর থেকেই থমকে থাকা লিগগুলো আয়োজনের পদক্ষেপ নিয়েছে বিসিবি।

দেশের ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে বড় টুর্নামেন্ট ডিপিএল নিয়ে বিসিবির তোড়জোড় একটু বেশিই। ওই বিবৃতিতে বিসিবি জানিয়েছে, ডিপিএল আয়োজনের লক্ষ্যে ৮ এপ্রিল অংশগ্রহণকারী ক্লাব ও সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে বৈঠকে বসবে সিসিডিএম। ওই বৈঠকে আসন্ন মৌসুমের সূচি চূড়ান্তকরণসহ বিভিন্ন পরিচালনাগত বিষয় নিয়ে আলোচনা হবে।

বিসিবি জানিয়েছে, একটি সুশৃঙ্খল, প্রতিযোগিতামূলক ও মানসম্মত লিগ আয়োজন নিশ্চিত করতে সব ক্লাব ও সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে সমন্বিতভাবে কাজ করে যাবে তারা।

৪ বছর পর জাতীয় দলে মোসাদ্দেক, বাদ আফিফ

পাকিস্তানকে কাঁপিয়ে লম্বা লাফ অস্ট্রেলিয়ার ক্রিকেটারের, এগোলেন শান্ত-তামিমও

সৌরভ গাঙ্গুলীর নিরাপত্তা কমাল বিজেপি সরকার

এবার কোথায় ধরা খেল পাকিস্তান

অবশেষে স্বস্তির জয় পেল বাংলাদেশ

৬ সেঞ্চুরির দিনে ভেস্তে গেল সোহানের রেকর্ড ফিফটি

হতাশার মাঝে আইসিসির কাছ থেকে সুখবর পেলেন বাংলাদেশের মেয়েরা

ঢাকায় এসে বিসিবি নিয়ে কী তথ্য নিল আইসিসি

রানাকে পিটিয়ে রেকর্ড বইয়ে সোহান

সাকিব-তাসকিনদের শ্রীলঙ্কার লিগেও থাকছে আইপিএলের এই নিয়ম