হোম > খেলা > ক্রিকেট

বাংলাদেশের হ্যাটট্রিক জয়, সেমিফাইনালে প্রতিপক্ষ কারা

ক্রীড়া ডেস্ক    

৯০ রানে জিতেছে বাংলাদেশ। ছবি: এসিসির ফেসবুক পেজ

দাপট দেখিয়ে মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টারসে হ্যাটট্রিক জয় তুলে নিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। নিজেদের সবশেষ ম্যাচে আজ মালয়েশিয়ার মেয়েদের ৯০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে ফাহিমা খাতুনের দল। এই জয়ে গ্রুপসেরা হয়ে সেমিফাইনালে পা রেখেছে বাংলাদেশ।

‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে টুর্নামেন্ট শুরু করে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে থাইল্যান্ডকে হারিয়ে শেষ চারের টিকিট নিশ্চিত করে তারা। ফাইনালে ওঠার মিশনে পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে মাঠে নামবেন বাংলাদেশের মেয়েরা। ম্যাচটি শুরু হবে ২০ ফেব্রুয়ারি বাংলাদেশ সময় বেলা ১টায়।

ব্যাংককের তারথাই ক্রিকেট গ্রাউন্ডে আগে ব্যাট করে ১৫১ রানের পুঁজি পায় বাংলাদেশ। ২ রানের জন্য ফিফটি-বঞ্চিত হয়েছেন লতা মণ্ডল। ৪৪ বলে ৪ বাউন্ডারিতে ৪৮ রান এনে দেন তিনি। শারমিন সুলতানার ব্যাট থেকে আসে ৩০ রান। এ ছাড়া ফাহিমা ২৯ ও সাদিয়া আক্তার করেন ১৯ রান। মালয়েশিয়ার বোলারদের মধ্যে ৩০ রানে ২ উইকেট নেন নুর দানিয়া।

সংগ্রহটা খুব বেশি বড় না হলেও বাংলাদেশের বোলারদের তোপের মুখে শুরুতেই বড় ধরনের বিপর্যয়ে পড়ে মালয়েশিয়া। দলীয় ২২ রানে ৬ ব্যাটারকে হারায় তারা। সেই ধাক্কার পর শেষ পর্যন্ত অলআউট না হলেও ৯ উইকেট হারিয়ে ৬১ রানের বেশি করতে পারেনি মালয়েশিয়া। কেবল নুর আরিয়ানা দুই অঙ্কের ঘরে যেতে পেরেছেন। অন্যদের ইনিংস থেমেছে টেলিফোন ডিজিটে। ৯৬ স্ট্রাইকরেটে ২২ রানে অপরাজিত থাকেন আরিয়ানা। বাংলাদেশের হয়ে বল হাতে সবচেয়ে সফল ফাতেমা জাহান। ৩ উইকেট নেন এই বাঁহাতি স্পিনার; ৪ ওভারে দেন মাত্র ১০ রান। ১৩ রানে ২ উইকেট নেন শরিফা খাতুন। ম্যাচসেরার পুরস্কার জিতেছেন লতা।

দেশের খেলাধুলাকে দলীয় ও রাজনীতিমুক্ত করার অঙ্গীকার আমিনুল হকের

ইমরান খানকে মেরে ফেলার হুমকি দিয়েছেন পিসিবি চেয়ারম্যান

আমিরাতকে উড়িয়ে দক্ষিণ আফ্রিকার চারে চার

১২ বছর পর আফগানদের এমন দুর্দশা

শুধু মৌলিক চাহিদাগুলো পূরণ করুন, নতুন সরকারকে জ্যোতির বার্তা

পাকিস্তানকে হারিয়ে নামিবিয়া কি অঘটনের জন্ম দেবে

আইসিসির ইভেন্ট সরে যেতে পারে ভারত-বাংলাদেশ থেকে

প্রতিমন্ত্রী হয়ে ক্রীড়াঙ্গন নিয়ে বড় স্বপ্ন দেখছেন আমিনুল

ট্রফির ওপর পা রাখাটাই কি অভিশাপ হলো অস্ট্রেলিয়ার

পাকিস্তানের সামনে আজ বাঁচা-মরার লড়াই