হোম > খেলা > ক্রিকেট

বিদ্যুৎ বাঁচাতে নিউজিল্যান্ড সিরিজের ম্যাচ দিনে

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

সিরিজ শুরু হবে আগামী ১৭ এপ্রিল। ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধের প্রভাবে জ্বালানি সংকট চলছে বিশ্বজুড়ে। জ্বালানির অপচয় রোধে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের মৌসুমে ভেন্যু সংখ্যা কমিয়ে আনার পাশাপাশি দর্শকশূন্য গ্যালারিতে ম্যাচ আয়োজন করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পিসিবির পথে না হাঁটলেও বিদ্যুৎ বাঁচাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) একটা পদক্ষেপ নিয়েছে।

আগামী ১৭ এপ্রিল থেকে ২ মে ঢাকায় এবং চট্টগ্রামে নিউজিল্যান্ডের বিপক্ষে সমান তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আসন্ন সিরিজে ওয়ানডে ম্যাচগুলো দিবা-রাত্রীর হওয়ার কথা। অন্যদিকে সংক্ষিপ্ত ওভারের দুটি ম্যাচ সন্ধ্যায় শুরু হওয়ার কথা ছিল। কিন্তু বিদ্যুৎ বাঁচাতে সবগুলো ম্যাচ দিনে আয়োজন করবে বিসিবি। আজ সংবাদমাধ্যমকে এমনটাই জানিয়েছেন বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল।

আজ সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘আমাদের বাংলাদেশ সরকার উৎসাহিত করেছে যে আমরা যতটুকু সম্ভব বিদ্যুৎ সাশ্রয় করতে পারি। জাতির অংশ হিসেবে আমরা সবাই মিলে এদিক থেকে যতটুক সহায়তা করতে পারি। এই চিন্তা মাথায় রেখে নিউজিল্যান্ড সিরিজের ম্যাচের সময় আমরা পরিবর্তন করেছি। আমরা যতটুকু পারব সর্বনিম্ন সময় লাইটের আলোয় খেলার চেষ্টা করব।’

নিউজিল্যান্ড সিরিজের ম্যাচ শুরুর সঠিক সময় পরে জানাবে বিসিবি। এই প্রসঙ্গে তামিম বলেন, ‘আমি সঠিক সময়টা বলতে পারছি না। কিন্তু একটা ধারণা দিতে পারি। যেমন ওয়ানডে ম্যাচ হয়তো ১১টা বা ১১টা ৩০ মিনিট থেকে শুরু হতে পারে। টি-টোয়েন্টি হয়তো ২টা বা ২টা ৩০ মিনিট থেকে হতে পারে। কারণ বিদ্যুৎ নিয়ে যখন সরকার সবাইকে উৎসাহিত করছে যে এটা করতে (সাশ্রয় করতে), তাই ক্রিকেট বোর্ড, ক্রিকেটার এবং আমাদের সবাইকে ভূমিকা পালন করা উচিত। আমরা সেটাই করছি। আপনারা ম্যাচ শুরুর সঠিক সময় জেনে যাবেন। আমি আপনাদের একটা ধারণা দিলাম—যদি লাইটের আলোতে ম্যাচ খেলতেও হয়, বিদ্যুৎ বাঁচাতে যতটা কম সম্ভব ব্যবহার করা যায়। এর চেয়ে বেশি কিছু না।’

বিসিবিতে তামিমের কমিটিতে কে কোন দায়িত্বে

পিএসএলে রানার অভিষেক, অপেক্ষায় তামিম

তিন গ্লাস ওয়াইন পান করে গাড়ি চালিয়ে বিপাকে ওয়ার্নার

বিসিবি এখন বাপের দোয়া ক্রিকেট বোর্ড: সংসদে হাসনাত

তামিমকে অভিনন্দন জানালেন ভারতীয় বোর্ডের কর্মকর্তা

বুমরাকে পেটানো সূর্যবংশীর প্রশংসায় পঞ্চমুখ পান্ডিয়া

‘ভারতকে মনে করানোর দরকার ছিল, আমাদেরও মেরুদণ্ড আছে’

‘এখন বাংলাদেশে সবচেয়ে বড় সার্কাস চলছে ক্রিকেট বোর্ডে’

ভারতে আম্পায়ার খুনের অভিযোগে দর্শকের বিরুদ্ধে হত্যা মামলা

সরকার ক্রিকেটীয় স্বায়ত্তশাসনের গলায় ছুরি ধরেছে, আইসিসির হস্তক্ষেপ চেয়ে বুলবুল