হোম > খেলা > ক্রিকেট

শ্রীলঙ্কার কাছে ইনিংস ব্যবধানেই হারল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক    

শ্রীলঙ্কার কাছে ইনিংস ব্যবধানেই হারল বাংলাদেশ। ছবি: এএফপি

কলম্বো টেস্টে বাংলাদেশের ইনিংস ব্যবধানে পরাজয়ের চোখ রাঙানি দিচ্ছিল তৃতীয় দিন থেকে। চতুর্থ দিনের শুরুতেই সেই তেতো স্বাদ পেল। শ্রীলঙ্কার কাছে ইনিংস ও ৭৮ রানের ব্যবধানে হেরেছে সফরকারীরা। আজ ৩৪ বলেই বাকি ৪ উইকেট হারিয়েছে তারা। শেষ ৩৩ রানে বাংলাদেশ হারায় ৬ উইকেট। দুই টেস্টের সিরিজ ১-০ ব্যবধানে জিতে নিল স্বাগতিকেরা।

৬ উইকেটে ১১৫ রান নিয়ে চতুর্থ দিনের ব্যাটিং শুরু করে বাংলাদেশ। তবে দিনের পঞ্চম বলেই উইকেট হারায় তারা। প্রবাত জয়াসুরিয়ার অফ স্টাম্পের বাইরের ডেলিভারি পা বাড়িয়ে ডিফেন্স করতে চেয়েছিলেন লিটন। স্পিন করে বেরিয়ে যাওয়া বল তার ব‍্যাটের কানা ছুঁয়ে জমা পড়ে উইকেটরক্ষক কুসল মেন্ডিসের গ্লাভসে। যাকে ঘিরে লড়াইয়ের আশায় ছিল বাংলাদেশ, সেই লিটন দাস ফিরলেন সবার আগে। ৪৩ বলে লিটন করেন ১৪ রান।

ক্রিজে নাঈম হাসানের সঙ্গী হন তাইজুল ইসলাম। দলীয় ১২৮ রানে ফেরেন নাঈমও (৫)। লিটনের পর তাঁকেও ফেরালেন প্রবাত। অফ স্টাম্পের বাইরের বল পা বাড়িয়ে খেলতে গিয়ে নাগাল পাননি নাঈম। পা বাইরে বেরিয়ে গেলে স্টাম্পিংয়ের সুযোগ কাজে লাগান কুসল। তারপর তাইজুলকে (৬) ফেরান প্রবাত। ইবাদত হোসেনকে (৬) ফিরিয়ে শ্রীলঙ্কার জয় নিশ্চিত করেন তারিন্দু রত্নায়েকে।

দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিয়েছেন প্রবাত। ২২ টেস্টের ক্যারিয়ারে ১২ তম বার ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন এই স্পিনার।

প্রথম ইনিংসে ২৪৭ রান করেছিল বাংলাদেশ, আর ৪৫৮ রান করে শ্রীলঙ্কা। ২১১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ১৩৩ রানে গুটিয়ে গেছে তারা। গলে সিরিজের প্রথম টেস্ট হয়েছিল ড্র। ম্যাচ ও সিরিজসেরা পুরস্কার হাতে তুলেছেন পাতুম নিসাঙ্কা।

প্রতিদিনই ব্যথা অনুভব করি, ফাইনালের আগে মার্তিনেস

না ফেরার দেশে গ্যারি সোবার্স

আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ

জিম্বাবুয়ের কাছে বাজে হারে সিরিজ শুরু করল বাংলাদেশ

স্বীকৃতির সঙ্গে আইসিসিতে শীর্ষ পদও পেলেন তামিম

বিশ্বকাপের ফরম্যাট বদলাল আইসিসি

জিম্বাবুয়ের বিপক্ষে ফিল্ডিংয়ে বাংলাদেশ, তিন বছর পর ফিরলেন ইয়াসির

প্রত্যাবর্তন রাঙিয়ে মাসসেরার তালিকায় মোসাদ্দেক

ম্যাককালামকে ছাঁটাইয়ে শেষ হলো ইংল্যান্ডের বাজবল অধ্যায়

শেষ ওয়ানডে জিতে মিরাজ বললেন, আমরা অনেক কিছু শিখেছি